Showing posts with label Status. Show all posts
Showing posts with label Status. Show all posts

Saturday, June 6, 2020

সময় : সুসময় - দুঃসময় ও অসময় (পর্ব ২)

সরকারি চাকরির নিয়োগ বেশ দীর্ঘ সময়ের ব্যাপার। তাই শুধু একটি পরীক্ষা দিয়ে বসে থাকলে চলবে না। পাশাপাশি অন্যান্য চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। মাস্টার্স চলাকালীন অবস্থায় বেশ কয়েকটি সরকারি ব্যাংকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা পরীক্ষা দেয়ার সুযোগ হয়েছিল। যদিও চূড়ান্তভাবে নির্বাচিত হইনি, তার পরেও হাল ছেড়ে দেইনি। চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।

Wednesday, April 1, 2020

অসমাপ্ত ( ৭ম পর্ব )

বিদায় বেলায় দুজনেরই হয়ত কিছু বলার ছিল তবে কেন যেন কেউই কিছু বলতে পারছিলাম না। বিচ্ছেদের এই সময়টা যে আসবে সে তো আমাদের জানাই ছিল। মাতৃভাষায় এত লক্ষ সহস্রাধিক শব্দ থাকা সত্ত্বেও মনের কথাটি বলার জন্য উপযুক্ত কোন শব্দ কেন খুঁজে পাচ্ছিলাম না? রবীন্দ্রনাথের মত ভাষা আমার নেই, থাকলে হয়ত বলতে পারতাম -

``যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।"

বেশ কিছুক্ষন ইতস্ততঃ করার পর সে বলে উঠল - ``কিছু বলবে?" কি বলব আমি? কিভাবে তাকে বুঝাব যে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি ? আমি শুধু  তাকিয়ে রইলাম। কেন যেন আমার চোখের দিকে তাকানোর সাহস হচ্ছিল না ওর। কথাটি বলার পর বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিল। স্পষ্ট বুঝতে পারছিলাম কিছু একটা বলতে চাইছিল। কোন এক অজানা কারণে কথাটি তার কণ্ঠ থেকে মুখ অবধি পৌঁছাতে পারছিলো না। চারিদিকে মানুষের ভিড় বেড়েই চলেছে। সবাই ব্যাস্ত, ছুটে চলেছে আপন কর্মক্ষেত্রে। আমরা দুটি নিশ্চল প্রাণী সেখানে বেমানান।

হঠাৎ কোন কিছু না বলেই ঘুরে চলতে শুরু করল অধরা। আমি তখনও অনেকটা ঘোরের মধ্যে ছিলাম, এতক্ষনে আমার চেতনা ফিরে আসল। তাকে যে অনেক কথা বলার ছিল, কি বলব তাকে আমি? আমি কি তার প্রেমে পড়েছি? ভালবাসি?

জীবন নদীতে স্রোতের বিপরীতে দাঁড় বাইতে বাইতে আজ আমি ক্লান্ত। মনে হচ্ছিল হাল ধরার দায়িত্বটা কাউকে দেয়া উচিৎ। এতটা অসহায় আর কখনো মনে হয়নি, এতটা ক্লান্তিও আর কখনো অনুভব করিনি। তবে কি সত্যিই তাকে ভালবেসে ফেলেছি? নাহ ! আমার মত একজন আত্মসচেতন আর চেতনাবোধ সম্পন্ন ছেলের পক্ষে এরকম চিন্তা করাটা একদমই অনুচিত।

যদি বলি ভালবাসি তবে মিথ্যা বলা হবে। কেননা `Love at first sight' এ আমি বিশ্বাস করি না, বরং সেটা `Lust at first sight' হতে পারে। প্রথম দেখায় কাউকে ভাল লাগতেই পারে তবে ভালবাসা এতটা সস্তা নয়। ভালবাসা অমূল্য, শুধুমাত্র চোখের জলে তার মূল্য দেয়ার চেষ্টা করাটাও বৃথা। আপনি যদি কাউকে সত্যিই ভালবেসে থাকেন তবে আপনার বুকে হাত রেখে, চোখ বন্ধ করে তার কথা ভাবুন আর বলুন ভালবাসি। দেখবেন আপনার হৃদয় থেকেও তেমনটাই উত্তর পাবেন। তাছাড়া যার জন্য আমার দু-ফোঁটা চোখের জলও ঝড়েনি তাকে আর যাই হোক ভালবাসি বলতে পারি না।

তবে কি বলব তোমাকে অনেক ভাল লেগেছে, এতটা কম সময়ে এতটা বেশি ভাল আর কাউকে লাগেনি, এতটা কাছেও কেউ আসতে পারেনি। আরও কিছু সময় পেলে হয়ত . . . নাহ থাক ! এরকমটা বললে হয়ত ভুল কিছু ভেবে বসতে পারে অথবা এটাও ভাবতে পারে যে আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। তাহলে কী বলব আমি ?

সময় পার হয়ে যাচ্ছে, ইতোমধ্যে বেশ খানিকটা দূরে চলে গেছে অধরা। চারপাশে মানুষের ভিড় বেড়েই চলেছে। কিছু বলতে হবে তাকে, আবার কখনো আমাদের দেখা হবে কি না? তার ফোন নাম্বার, বাসার ঠিকানা না হোক অন্তত ফেসবুক আইডিটা তো চাইতেই পারি। ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি, ততক্ষণে সে অনেকটাই দূরে চলে গেছে। কিভাবে তার দৃষ্টি আকর্ষণ করব? কি বলে ডাকব তাকে? আমি যে তার নামটাও জানি না। ক্রমশঃ আমাদের মাঝে দূরত্ব বেড়েই চলেছে, সে চলে যাচ্ছে দূর থেকে আরও দূরে।

কলেজ জীবন থেকেই মিউজিক করতাম, একটা ব্যান্ড ও ছিলো আমার যার গিটারিস্ট এবং ভোকালিস্টও ছিলাম। 'মহীনের ঘোড়াগুলি' - ব্যান্ডের সেই গানটি কখনো স্টেজে না গাইলেও সেই সময় সেটাই আমার বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছিলো :

``ভেবে দেখেছো কি
তারা-রাও যতো আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।"

একটি বারের জন্যেও কি ফিরে তাকাবে না অধরা? দয়া করে একটি বার হলেও ফিরে তাকাও, না হয় দূর থেকেই শেষ বারের মত তোমায় দেখব। অধরা যতই দূরে চলে যাচ্ছে তাকে একটি বার অন্তত দেখার আকাঙ্খাও ততটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই সাথে তাকে হারিয়ে ফেলার আশঙ্কাও আমাকে ঘিরে ফেলেছিল। চিৎকার করতে চাইলেও তা পারছিলাম না, এই ভিড়ের মধ্যে কে-ই বা আমার চিৎকার শুনবে। অধরাকে শেষ বারের মত দেখার আশাটাও যখন বিসর্জন দিতে বসেছিলাম ঠিক তখনই ভাগ্যদেবতা আমার প্রতি মুচকী হাসলেন।

দূরে একটা যাত্রী ছাউনির নিচে গিয়ে অধরা দাঁড়িয়ে পড়ল আর আমি তখনও লোক-জনের ভিড়ের ঠিক কেন্দ্র বিন্দুতে। এই বার অধরা পেছনে ফিরে তাকাল, হাজারো মানুষের মাঝে তার দৃষ্টি ঠিকই আমাকে খুঁজে পেয়েছিল। আমি আর এগিয়ে চলার শক্তি পাচ্ছিলাম না, তাকে দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম। আমার দিকে তাকিয়ে কিছুটা হাসল সে তারপর বাতাসে এলোমেলো হয়ে যাওয়া তার চুল গুলো কপালের নিচ থেকে, চোখের ঠিক পাশ দিয়ে গাল পর্যন্ত টেনে কানের পাশে সরিয়ে দিল সেই সাথে তার গোলাপি ঠোঁটের কোনে এক চিলতে হাসি নিয়ে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি পৃথিবীর সব কিছু ভুলে গেলেও তার সেই নিষ্পাপ চাহনি কখনো ভুলতে পারব বলে মনে হয় না।

কোথা থেকে যেন আবার এগিয়ে চলার শক্তি সঞ্চারিত হল আমার শরীরে, হয়ত অধরার চাহনিতেই সেই শক্তি লুকায়িত ছিল। আবার ভিড় ঠেলে এগিয়ে চলতে শুরু করলাম, আগের চেয়ে দ্বিগুন গতিতে। কিন্ত এইবার ভাগ্যদেবতা মুচকী নয় অট্টহাসি হাসলেন, কোথা থেকে যেন সাদা একটা প্রাইভেটকার এসে সেই যাত্রী ছাউনিটার সামনে থামল আর অধরা আমার দিকে ফিরে তার সেই ভুবনভুলানো মুক্তাঝড়া হাসি দিয়ে গাড়িটাতে উঠে পড়ল। আর তারপর বাকিটা ইতিহাস ...

সেই ইতিহাস আর লিখতে চাই না, ভেবেছিলাম এই গল্পটাও কখনো লিখব না। তবে কেন লিখলাম ? আসলে যা অসমাপ্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, থেকে যায় কিছু কথা, কিছু স্মৃতি। গল্পের শেষ কোথায় তা আমরা জানি না, কখনো তার সমাপ্তি হয়, কখনো হয় না।

সেদিনের পর থেকে আজ অবধি অধরা আর আমার কাছে ধরা দেয়নি। জানিনা, আর কখনো আমাদের দেখা হবে কি না। শুনেছিলাম, হারম্যান ভাইলের আবিষ্কারের (১৯২৯) প্রায় ৮৫ বছর পর ২০১৫ সালে পদার্থবিজ্ঞনীরা (ভাইল ফার্মিয়ন) অধরা কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। তেমনি হয়ত আমিও কোন একদিন অধরাকে খুঁজে পাব।

যদি আবার কখনও আমাদের দেখা হয়েই যায় তবে না বলা সেই কথা গুলো অবশ্যই তাকে বলব। কী বলব, কিভাবে বলব এসব নিয়ে আর চিন্তা করব না। তার চোখের দিকে তাকিয়ে যা মনে আসবে বলে ফেলব। যদি আবারও ভাষা হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দেয় তবে তার পূর্বে এতটুকু অবশ্যই বলব - আমার দেখা বিধাতার সুন্দরতম সৃষ্টির অন্যতম নিদর্শন তুমি। দয়া করে তোমার নামটা আমায় বলবে কি ?
(সমাপ্ত )

Friday, May 18, 2018

প্রশ্ন

প্রিয়  'তুমি' ,
আমি জানি যে এই আমি তোমার অচেনা কেউ নই , তবে অনেকাংশেই অজানা।  আর এই চিঠিটা পড়ার পর আবারও ভেবে নিও। আরও একটিবার ভেবে দেখ, আমায় চেনো ? জানো ? ভালবাসো ? কেন ? উত্তর আমাকে দিতে হবে না , কারণ আমি তা জানি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে দেখ , উত্তর পেয়েছো ? আমায় তুমি কতটা জানো জানিনা , তবে নিজেকে কতটা জানো ? Socrates বলেছিলেন  - “To know thyself is the beginning of wisdom.”

তুমি কি সত্যিই জানো আমি কে ?  প্রশ্ন রইল তোমার কাছে। চেয়ে দেখো তোমার চারিদিকে কত আলো , কখনও হাতের মুঠোয় ধরার চেষ্টা করেছো ? পারবে না। কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখো সেই আলো তোমাকে , তোমার চারপাশকে উদ্ভাসিত করেছে। আলোকে নিজের মুঠোয় বন্দি করার চেষ্টা না করে নিজেকে আলোর কাছে সমর্পিত কর। নিজেকে প্রশ্ন করো , স্বার্থপরের মতো মুষ্ঠিবদ্ধ করেছো নাকি ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করেছো ? এই জ্ঞানকে তুমি কি গ্রহণ করতে পারবে ? তুমি কি প্রস্তুত আছো ?

তুমি কি সত্যিই নিজেকে জানো ? যদি জেনে থাকো তাহলে বুঝতে পারবে তোমার আর আমার সম্পর্ক শুধু এই মাটির তৈরি দেহের নয় , যা ক্ষণস্থায়ী। বরং শরীর নামক এই খোলসটিই আমার থেকে তোমাকে আলাদা করেছে। যদি পারো শারীরিক এই বাধাকে তুচ্ছ করে দেখ তুমি আর আমি একই , অভিন্ন। আমার থেকে তোমাকে পৃথক করতে পারবে না।

I am all that has been, that is and that will be; No mortal hath ever me unveiled. - Isis (Egyptian goddess)

অনুরূপ কথা শ্রীকৃষ্ণও বলেছিলেন ভগবত গীতায় ,  "আমিই শ্রীকৃষ্ণ আমিই অর্জুন , এই জগতে এমন কিছু নেই যা আমি নই" আরও বলেছিলেন , "হে অর্জুন আমিই পরমাত্মা, আমার প্রতি সমর্পনই পরমআত্মার প্রতি সমর্পন।"

 If I'm the god for someone then I must be the devil for someone else. When you know who you are, you know your purposes. 

তুমি কি সত্যিই জানো আমি কে ?  প্রশ্ন রইল তোমার কাছে। প্রতিনিয়ত আমি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছি। গতকালকের আমি আর আজকের আমি - এ দুইয়ের মধ্যে পার্থক্য করে চলেছি নিরন্তর। আগামী দিনেও এই আমি'ই হয়ত আজকের আমি'র সাথে তুলনা করবো। এ যেন নিজের সাথে নিজেরই দ্বন্দ্ব ! কে বেশি জ্ঞানী ? কে বেশি শক্তিশালী ? কে - ই  বা অধিক পূর্ণতা অর্জন করেছে ? এ যেন একে অন্যের উপর আধিপত্য বিস্তারের লড়াই কিন্তু অন্য কেউ নয় - সে তো আমি'ই। অন্য কারও সাথে নয় বরং নিজেকেই নিজের সাথে তুলনা করছি , কারণ আমার মত আর কেউই নেই। 

Future - every time you look at it, it changes. Change is the only constant. If you can't change yourself with time the time will change everything against you. আজকের এই আমি - সে তো গতকালের আমি'রই পরিবর্তিত রূপ। কিন্তু এই রূপান্তর শুধু অস্তিত্বের প্রয়োজনে। 

“Yesterday is history, tomorrow is a mystery, today is a gift of God, which is why we call it the present.”    ― Bil Keane

তুমি কি বাস্তবিক অর্থেই নিজেকে জানো ? তোমার অস্তিত্ব - সে তো আমি।  গতকাল, আজ আর আগামী দিনের আমি'র মধ্যে একটি জিনিসই ধ্রুব , আর তা হলো অস্তিত্ব। আর এই অস্তিত্বে মিশে আছো তুমি। আমি ছাড়া যেমন তোমার কোনো অস্তিত্ব নেই , তেমনি তুমি বিহীন আমি নিরর্থক। 

“Sometimes the questions are complicated and the answers are simple.”       ― Dr. Seuss

আমার দুঃখ-সুখ , বেদনা-বিরহ সবকিছুই তোমার সাথে জড়িত। তুমি বিশুদ্ধ কিন্তু আমি নই , তবুও যে তোমাকেই চাই। আমি জানি , সন্ন্যাস আমার জন্য অনিবার্য তাই সংসারের মোহ নেই। পিছুটানে তোমায় বাঁধবো না কারণ তোমায় ভালবাসি তাই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করি না। 

Sometimes the truth is not good enough and sometimes the ethics become epic. Sometimes the wrong things can happen at the right time. I don't try to judge people rather I love them, learn from them. Judgement is not always necessary and you may not get enough time for that. In fact you may end up getting wrong conclusion. I'm not afraid of dying but I'm afraid of not living myself.

Don't worry ! Someone, somewhere is made for you. God sends an angel to each and everyone's life. To set you free and fulfill all your wishes. If you don't find one then be the one for yourself and other's as well. Maybe you are the angel for someone else, who knows? The person who's wish is never fulfilled may help to fulfill other's wish. I'll be there for you and help to fulfill all your wishes.

তুমি কি আমার বাস্তবিক রূপ জানো ? প্রশ্ন রইল তোমার কাছে। আমি যা লিখেছি তার কতটুকু তুমি বুঝেছো জানিনা। হয়তো কিছুই বুঝোনি কারণ তুমি বাহ্যিক রূপটাই দেখছো কিন্তু আমি তার কথা বলিনি , তুমি শরীরটাকেই বুঝেছো আর আমি আত্মার কথা লিখেছি। 

যাইহোক, সর্বদা তোমার কল্যাণ কামনা করি। নিজের প্রতি যত্ন নিও , কারণ তোমার অযত্ন আর অবহেলায় আমার কষ্টটাই বেশি হয়। তোমার সুখে থাকাটাই যে আমার কাছে পরম আনন্দের বিষয়।

ইতি ,
'আমি'

Tuesday, August 15, 2017

শরীর ও মন এবং সমাজ ও মূল্যবোধ

শরীর ও মন - এর মধ্যে একটি বস্তুগত আর অপরটি অবস্তুগত, তবে কাল্পনিক নয়।  সহজভাবে বলতে গেলে একটির Physical Existence আছে আর অপরটির রয়েছে Logical Existence।  তবে যারা এই Logic অর্থাৎ এই যুক্তি মানতে নারাজ তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা যায় - "শরীর এবং মন এক ও অভিন্ন"। সাইকোলজি নিয়ে যখন পড়ালেখা করছিলাম তখন দেখলাম যে এর শুরুতেই শিক্ষার্থীদের মনে এই ধারণাটি গেঁথে দেয়া হয়। তবে দর্শনশাস্ত্র অনুযায়ী মানুষের মনের আলাদা পরিচয় আছে।

শরীরের যেমন চাহিদা আছে তেমনি মনেরও কিছু চাহিদা আছে। মনের চাহিদার মধ্যে অন্যতম হলঃ স্বাধীনতা, বিকাশ, শিক্ষা, ভালবাসা, সম্পর্ক, চিত্ত-বিনোদন, ইত্যাদি। আর শরীরের চাহিদার মধ্যে প্রধানতম হলঃ স্বাস্থ্য, চিকিৎসা, ক্ষুধা, যৌনতা, প্রবৃত্তি, ইত্যাদি। শরীর যেমন তার চাহিদা পূরণের জন্য তাগিদ দেয় তেমনি মনও তার চাহিদা পূরণ করতে চায়। মানুষের শরীরের মৃত্যুর সাথে সাথে মনেরও মৃত্যু ঘটে। শরীরের মৃত্যুতে শরীরের চাহিদার সমাপ্তি হয়, সেই সাথে হয় মনের মুক্তি। আর এভাবেই হয় মানুষের জীবনের পরিসমাপ্তি। অর্থাৎ যার Physical Existence থাকে না, তার কোন Logical Existence থাকবে না - এটাই স্বাভাবিক। কিন্ত যার Logical Existence নেই তার তো Physical Existence থাকতেও পারে। অর্থাৎ, মনের মৃত্যু হলেও শরীর বেঁচে থাকতে পারে। 

যখন মানুষের মনের মৃত্যু ঘটে কিন্তু শরীর জীবিত থাকে তখন মনের চাহিদা গুলোরও মৃত্যু হয়, কিন্তু শরীরের চাহিদার সমাপ্তি হয় না। মনের এই মৃত্যুকে অনেকে আবার অনেক ভাবে প্রকাশ করে থাকে যেমনঃ মানবিকতার মৃত্যু, মনুষ্যত্বের মৃত্যু, মানুষিকতার মৃত্যু কিংবা মানবতার অপমৃত্যু, ইত্যাদি। মৃত মনের কিন্তু জীবিত শরীরের সেই মানুষটি একজন মনুষত্বহীন মানুষ হয়ে বেঁচে থাকে তার শরীরের মৃত্যুর আগ পর্যন্ত। মন নেই, তবে শরীর যখন আছে তার চাহিদা তো থাকবেই আর শরীরের চাহিদাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। শরীর তার চাহিদা পূরণে আরো হিংস্র হয়ে উঠে, তখন সমাজ, ধর্ম, শিক্ষা - এ সব কিছুই তুচ্ছ প্রতীয়মান হয়। 

মানুষের মৃত্যু বা তার শরীরের মৃত্যু আপনি হয়ত অনেক দেখে থাকবেন, হয়তোবা দুঃখও প্রকাশ করে থাকবেন কিন্তু মনের মৃত্যু হলে আপনি বা আমরা কি করি ? মানুষের মনের এই মৃত্যু কি আপনি কখনও দেখেছেন নাকি উপলদ্ধি করেছেন ?  আপনার চারপাশে তাকিয়ে দেখুন, সমাজের বাস্তবিক রূপটা বুঝতে চেষ্টা করুন। মূল্যবোধের অবক্ষয়, নীতিহীনতা, সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, কুসংস্কার, শিক্ষার অভাব, আইনের লঙ্ঘন, উশৃঙ্খলতা, স্বার্থপরতা - এই সব কি আপনি দেখতে পাচ্ছেন ?  তাহলেই মানবতার মৃত্যু আপনি উপলদ্ধি করতে পারবেন। 

শরীর যখন অসুস্থ হয় তখন সুস্থতা লাভের জন্য আমরা কত কিছুই না করি। শরীরের মৃত্যু এড়াতে আমাদের প্রচেষ্টার অন্ত থাকে না, কিন্তু মনের অসুস্থতা বা মনের মৃত্যু এড়াতে আমরা কী করছি ?  শুধু শরীরের চাহিদাই কি মুখ্য ? মনের চাহিদা গুলোর কি কোন মূল্য নেই ?  চিন্তার স্বাধীনতা, সুস্থ মানসিক বিকাশ, সু-শিক্ষা, আদর-স্নেহ-ভালবাসা, নৈতিকতা-মূল্যবোধ এইসব কি আমরা নিশ্চিত করতে পারি না ?

ক্ষুধা-পিপাসায় জর্জরিত হয়ে, চিকিৎসার অভাবে যেমন শরীরের মৃত্যু হয় তেমনি স্বাধীনতা-হীনতায়, সু-শিক্ষার অভাবে, দুর্নীতির অভিশাপে যখন মনের মৃত্যু ঘটবে তখন হয়ত এই দীর্ঘশ্বাস-টাই নিঃসৃত হবেঃ

 " মৃত মনের সমাধি বহনকারী জেলখানা স্বরূপ এই শরীরখানা লইয়া এখন আমি কী-ই বা করিব ! মনপাখি যে বহুকাল পূর্বেই খাঁচা ছাড়িয়া উড়িয়া গিয়াছে। "

Wednesday, November 30, 2016

উপলদ্ধি ( পর্ব ৭ )


  • Sometimes, the wrong things can happen at the right time.
  • I am not afraid of dying but I'm afraid of not living my life.
  • লক্ষ্য যদি হয় সূর্যোদয়, তবে সূর্যাস্তে কেন ভয়?



Saturday, May 28, 2016

উপলদ্ধি ( পর্ব ৬ )

 আমি যখন ক্লাস ৯ এ মেয়েটা তখন ক্লাস ৭ এ নতুন ভর্তি হয় ।  আমি আবার খুব মেধাবী ছাত্র (!) ছিলাম তো তাই তেমন একটা পাত্তা দিতাম না ।  আর তাছাড়া স্কুলের সবাই আমাকে Senior ভাই হিসেবে সম্মান করত ...... তাই ওসব চিন্তা বাদ !!  কিন্তু ২ বছর পর যখন আমি ক্লাস ৯ এ ই থাকলাম আর সে চলে আসল আমাদের ক্লাসে , তখন বুঝলাম Failure is the Pillar of SUCCESS !!

 বাস স্টেশনে দাড়িয়ে থাকলে যেমন একটার পর একটা বাস আসা-যাওয়া করে কখনও বেশি দেরি হয়ে যায় আবার কখনও সময়মতই চলে আসে ।  লাইফে ঠিক তেমনি একটার পর একটা প্রেম আসে আর যায় ।  তবে সব বাসই আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেয় না , ঠিক তেমনি সব প্রেমই পূর্ণতা পায় না ।

বি. দ্র. :  উপরোক্ত কথাগুল বিভিন্ন সময় বিশেষ কিছু মানুষের থেকে শুনেছিলাম আর বাকিটা আমার কল্পনার মিশেল ।

Sunday, January 31, 2016

Wednesday, December 30, 2015

উপলদ্ধি ( ৩য় পর্ব )

সমস্যা যতই জটিল হোক না কেন তার কোন একটা সমাধান অবশ্যই সম্ভব, তবে প্রশ্ন হল আমরা বাস্তবিক পক্ষেই সেই সমাধান চাই কি না ?
সত্য সুন্দর হলেও অনেক সময় নিষ্ঠুর হয়, আর সেই সত্যর সামনে দাঁড়াবার সাহস সবসময় সবার থাকে না ।

Friday, November 27, 2015

My crazy stupid thoughts ( Part 13 )

  • As time changes, changing is necessary but not sufficient. If you can't change yourself with the time, then it will change everything against you.

  • You may have thousands of reasons of your failure but at the end it only matters that you have failed.

Thursday, September 17, 2015

সময়

এই বৈচিত্র্যময় পৃথিবীতে একটি মানবশিশু যখন জন্মগ্রহণ করে, সে টাকা-পয়সা বা ধন-সম্পদ নিয়ে জন্মগ্রহণ করে না। মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে, আবার খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যায়। এর মাঝে থাকে কিছুটা সময়কাল, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল।

মানুষ পৃথিবীতে যা কিছুই অর্জন করুক, তা শুধু সময়ের বিনিময় মাত্র। আপনি যে কাজে আপনার যত সময় ব্যয় করবেন, সেই কাজেই আপনি তত দক্ষতা অর্জন করবেন। আর আপনার এই কর্মদক্ষতা ও সময়ের বিনিময়েই আপনি অর্জন করতে পারবেন টাকা-পয়সা, ধন-সম্পদ, শিক্ষা-দীক্ষা, খ্যাতি-সুনাম সবকিছু। ধরুন আপনি হয়ত ভাবছেন আপনার কোন এক বন্ধুর কথা, সে কিভাবে এত ভাল ফুটবল খেলে? আপনি যে সময়টাতে এই সব চিন্তা করছেন, সেই সময়টাতে হয়ত আপনার বন্ধুটি ফুটবল প্র্যাকটিস করছে। আপনিও যদি তার মত ভাল ফুটবল খেলতে চান তাহলে আপনার বন্ধুটির মত ফুটবল প্র্যাকটিসে সময় ব্যয় করুন। কারন আপনি উত্তরাধিকারসূত্রে সম্পত্তি লাভ করতে পারেন, দক্ষতা নয়।

সময় কারও জন্য অপেক্ষা করে না। আপনার প্রচুর টাকা-পয়সা আছে, তাই বলে আপনি নিশ্চয় তা জলে ভাসিয়ে দিবেন না। আগেই বলেছি, সময়ের বিনিময়েই আপনি অর্জন করতে পারবেন টাকা-পয়সা, ধন-সম্পদ সবকিছু। তাহলে, আপনি সময় কেন বৃথা নষ্ট করবেন? কে জানে, আপনি যে সময়টা বৃথা নষ্ট করছেন হয়ত সে সময়টাতেই আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করছে।

Wednesday, September 2, 2015

Tuesday, July 7, 2015

উপলদ্ধি ( ১ম পর্ব )

  • When you know who you are , you know your purposes .
  • জীবনটা এমনিতেই অনেক কঠিন , আর যারা নির্বোধ তাদের জন্য এটা আরও অনেক বেশি কঠিন । 

Wednesday, May 27, 2015

Saturday, February 7, 2015

Sunday, January 4, 2015

My crazy stupid thoughts ( Part 10 )

  • I'm sorry .... Sometimes I don't actually mean what I say and of course I'm not the perfect one but may be a little special compared to others !!

  • Some memories that hunts us down . Just let it go and find peace yourself . Remember you are the only solution of it .

Saturday, December 27, 2014

My crazy stupid thoughts ( Part 9 )

  • God sends an angel for everyone !
  • You may not be aware of that but God always sends someone to show you the right path . I still don't know when God will send one for me !!
  • If you don't find one for yourself, then you may be the angel for someone else !!!

Thursday, September 11, 2014

Wednesday, July 2, 2014

What's on my mind ( Part 12 )


  • “Yesterday is history, tomorrow is a mystery, today is a gift of God, which is why we call it the present.”       ― Bil Keane

  • “Success is getting what you want, happiness is wanting what you get”    ― W.P. Kinsella