সরকারি চাকরির নিয়োগ বেশ দীর্ঘ সময়ের ব্যাপার। তাই শুধু একটি পরীক্ষা দিয়ে বসে থাকলে চলবে না। পাশাপাশি অন্যান্য চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। মাস্টার্স চলাকালীন অবস্থায় বেশ কয়েকটি সরকারি ব্যাংকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা পরীক্ষা দেয়ার সুযোগ হয়েছিল। যদিও চূড়ান্তভাবে নির্বাচিত হইনি, তার পরেও হাল ছেড়ে দেইনি। চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।
Showing posts with label Featured. Show all posts
Showing posts with label Featured. Show all posts
Saturday, June 6, 2020
Friday, June 5, 2020
সময় : সুসময় - দুঃসময় ও অসময় (পর্ব ১)
সময় সাধারণত দুই প্রকার - ভালো সময় আর খারাপ সময়।
এছাড়া
অন্য
যা
আছে
সেটি
হল অসময় / ভুল সময় ।
ভালো
সময়
রাস্তার
ফকিরকেও
রাজা
বানিয়ে
দেয়,
আর
খারাপ
সময়ে
ঘটে
ঠিক
তার
উল্টোটা।
কিন্তু
এই
দুই
প্রকার
সময়ের
মধ্যে
এক
অদ্ভুত
মেলবন্ধন
রয়েছে।
কারো
জন্য
ভালো
সময়
তো
অন্য
কারো
জন্য
সেটি
খারাপ
সময়।
আর
সে
জন্যই
বলা
হয়ে
থাকে
- কারো
পৌষ
মাস
তো
কারো
সর্বনাশ।
কখনো
কখনো
ভুল
সময়ে
সঠিক
কোন
ঘটনা
ঘটে
যায়,
আবার
কখনো
সঠিক
সময়ে
ভুল
কিছু
ঘটে
।
Wednesday, April 1, 2020
অসমাপ্ত ( ৭ম পর্ব )
বিদায় বেলায় দুজনেরই হয়ত কিছু বলার ছিল তবে কেন যেন কেউই কিছু বলতে পারছিলাম না। বিচ্ছেদের এই সময়টা যে আসবে সে তো আমাদের জানাই ছিল। মাতৃভাষায় এত লক্ষ সহস্রাধিক শব্দ থাকা সত্ত্বেও মনের কথাটি বলার জন্য উপযুক্ত কোন শব্দ কেন খুঁজে পাচ্ছিলাম না? রবীন্দ্রনাথের মত ভাষা আমার নেই, থাকলে হয়ত বলতে পারতাম -
``যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।"
হঠাৎ কোন কিছু না বলেই ঘুরে চলতে শুরু করল অধরা। আমি তখনও অনেকটা ঘোরের মধ্যে ছিলাম, এতক্ষনে আমার চেতনা ফিরে আসল। তাকে যে অনেক কথা বলার ছিল, কি বলব তাকে আমি? আমি কি তার প্রেমে পড়েছি? ভালবাসি?
জীবন নদীতে স্রোতের বিপরীতে দাঁড় বাইতে বাইতে আজ আমি ক্লান্ত। মনে হচ্ছিল হাল ধরার দায়িত্বটা কাউকে দেয়া উচিৎ। এতটা অসহায় আর কখনো মনে হয়নি, এতটা ক্লান্তিও আর কখনো অনুভব করিনি। তবে কি সত্যিই তাকে ভালবেসে ফেলেছি? নাহ ! আমার মত একজন আত্মসচেতন আর চেতনাবোধ সম্পন্ন ছেলের পক্ষে এরকম চিন্তা করাটা একদমই অনুচিত।
যদি বলি ভালবাসি তবে মিথ্যা বলা হবে। কেননা `Love at first sight' এ আমি বিশ্বাস করি না, বরং সেটা `Lust at first sight' হতে পারে। প্রথম দেখায় কাউকে ভাল লাগতেই পারে তবে ভালবাসা এতটা সস্তা নয়। ভালবাসা অমূল্য, শুধুমাত্র চোখের জলে তার মূল্য দেয়ার চেষ্টা করাটাও বৃথা। আপনি যদি কাউকে সত্যিই ভালবেসে থাকেন তবে আপনার বুকে হাত রেখে, চোখ বন্ধ করে তার কথা ভাবুন আর বলুন ভালবাসি। দেখবেন আপনার হৃদয় থেকেও তেমনটাই উত্তর পাবেন। তাছাড়া যার জন্য আমার দু-ফোঁটা চোখের জলও ঝড়েনি তাকে আর যাই হোক ভালবাসি বলতে পারি না।
তবে কি বলব তোমাকে অনেক ভাল লেগেছে, এতটা কম সময়ে এতটা বেশি ভাল আর কাউকে লাগেনি, এতটা কাছেও কেউ আসতে পারেনি। আরও কিছু সময় পেলে হয়ত . . . নাহ থাক ! এরকমটা বললে হয়ত ভুল কিছু ভেবে বসতে পারে অথবা এটাও ভাবতে পারে যে আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। তাহলে কী বলব আমি ?
সময় পার হয়ে যাচ্ছে, ইতোমধ্যে বেশ খানিকটা দূরে চলে গেছে অধরা। চারপাশে মানুষের ভিড় বেড়েই চলেছে। কিছু বলতে হবে তাকে, আবার কখনো আমাদের দেখা হবে কি না? তার ফোন নাম্বার, বাসার ঠিকানা না হোক অন্তত ফেসবুক আইডিটা তো চাইতেই পারি। ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি, ততক্ষণে সে অনেকটাই দূরে চলে গেছে। কিভাবে তার দৃষ্টি আকর্ষণ করব? কি বলে ডাকব তাকে? আমি যে তার নামটাও জানি না। ক্রমশঃ আমাদের মাঝে দূরত্ব বেড়েই চলেছে, সে চলে যাচ্ছে দূর থেকে আরও দূরে।
কলেজ জীবন থেকেই মিউজিক করতাম, একটা ব্যান্ড ও ছিলো আমার যার গিটারিস্ট এবং ভোকালিস্টও ছিলাম। 'মহীনের ঘোড়াগুলি' - ব্যান্ডের সেই গানটি কখনো স্টেজে না গাইলেও সেই সময় সেটাই আমার বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছিলো :
``ভেবে দেখেছো কি
তারা-রাও যতো আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।"
একটি বারের জন্যেও কি ফিরে তাকাবে না অধরা? দয়া করে একটি বার হলেও ফিরে তাকাও, না হয় দূর থেকেই শেষ বারের মত তোমায় দেখব। অধরা যতই দূরে চলে যাচ্ছে তাকে একটি বার অন্তত দেখার আকাঙ্খাও ততটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই সাথে তাকে হারিয়ে ফেলার আশঙ্কাও আমাকে ঘিরে ফেলেছিল। চিৎকার করতে চাইলেও তা পারছিলাম না, এই ভিড়ের মধ্যে কে-ই বা আমার চিৎকার শুনবে। অধরাকে শেষ বারের মত দেখার আশাটাও যখন বিসর্জন দিতে বসেছিলাম ঠিক তখনই ভাগ্যদেবতা আমার প্রতি মুচকী হাসলেন।
দূরে একটা যাত্রী ছাউনির নিচে গিয়ে অধরা দাঁড়িয়ে পড়ল আর আমি তখনও লোক-জনের ভিড়ের ঠিক কেন্দ্র বিন্দুতে। এই বার অধরা পেছনে ফিরে তাকাল, হাজারো মানুষের মাঝে তার দৃষ্টি ঠিকই আমাকে খুঁজে পেয়েছিল। আমি আর এগিয়ে চলার শক্তি পাচ্ছিলাম না, তাকে দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম। আমার দিকে তাকিয়ে কিছুটা হাসল সে তারপর বাতাসে এলোমেলো হয়ে যাওয়া তার চুল গুলো কপালের নিচ থেকে, চোখের ঠিক পাশ দিয়ে গাল পর্যন্ত টেনে কানের পাশে সরিয়ে দিল সেই সাথে তার গোলাপি ঠোঁটের কোনে এক চিলতে হাসি নিয়ে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি পৃথিবীর সব কিছু ভুলে গেলেও তার সেই নিষ্পাপ চাহনি কখনো ভুলতে পারব বলে মনে হয় না।
কোথা থেকে যেন আবার এগিয়ে চলার শক্তি সঞ্চারিত হল আমার শরীরে, হয়ত অধরার চাহনিতেই সেই শক্তি লুকায়িত ছিল। আবার ভিড় ঠেলে এগিয়ে চলতে শুরু করলাম, আগের চেয়ে দ্বিগুন গতিতে। কিন্ত এইবার ভাগ্যদেবতা মুচকী নয় অট্টহাসি হাসলেন, কোথা থেকে যেন সাদা একটা প্রাইভেটকার এসে সেই যাত্রী ছাউনিটার সামনে থামল আর অধরা আমার দিকে ফিরে তার সেই ভুবনভুলানো মুক্তাঝড়া হাসি দিয়ে গাড়িটাতে উঠে পড়ল। আর তারপর বাকিটা ইতিহাস ...
সেই ইতিহাস আর লিখতে চাই না, ভেবেছিলাম এই গল্পটাও কখনো লিখব না। তবে কেন লিখলাম ? আসলে যা অসমাপ্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, থেকে যায় কিছু কথা, কিছু স্মৃতি। গল্পের শেষ কোথায় তা আমরা জানি না, কখনো তার সমাপ্তি হয়, কখনো হয় না।
সেদিনের পর থেকে আজ অবধি অধরা আর আমার কাছে ধরা দেয়নি। জানিনা, আর কখনো আমাদের দেখা হবে কি না। শুনেছিলাম, হারম্যান ভাইলের আবিষ্কারের (১৯২৯) প্রায় ৮৫ বছর পর ২০১৫ সালে পদার্থবিজ্ঞনীরা (ভাইল ফার্মিয়ন) অধরা কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। তেমনি হয়ত আমিও কোন একদিন অধরাকে খুঁজে পাব।
যদি আবার কখনও আমাদের দেখা হয়েই যায় তবে না বলা সেই কথা গুলো অবশ্যই তাকে বলব। কী বলব, কিভাবে বলব এসব নিয়ে আর চিন্তা করব না। তার চোখের দিকে তাকিয়ে যা মনে আসবে বলে ফেলব। যদি আবারও ভাষা হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দেয় তবে তার পূর্বে এতটুকু অবশ্যই বলব - আমার দেখা বিধাতার সুন্দরতম সৃষ্টির অন্যতম নিদর্শন তুমি। দয়া করে তোমার নামটা আমায় বলবে কি ?
(সমাপ্ত )
Sunday, March 22, 2020
অসমাপ্ত ( ৬ষ্ঠ পর্ব )
বাসে দুজন পাশাপাশি বসে একে অপরের দিকে শুধু তাকিয়েই ছিলাম, মাঝে মাঝে হাসি দিয়ে সে হয়তো সম্মতি দিচ্ছিলো আমি চাইলে কিছু বলতে পারি কিন্তু কিভাবে বোঝাই আমিও যে অনেকটাই লাজুক স্বভাবের। কিছু তো বলতে পারলামই না শুধু তাকিয়েই রইলাম। তারপর একসময় সেই বলতে শুরু করলো :
- আমি আসলে অনেক একা। মানুষের সাথে খুব একটা মিশতে পারি না।
- এমনটা বলছো কেন ? আমি যতদূর জানি উত্তর বঙ্গের মেয়েরা বেশ মিশুক হয়।
- হতে পারে। তবে আমি তেমনটা নই। আসলে অনেক কষ্ট পেয়েছি মানুষের কাছ থেকে। তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না।
- বুঝতে পেরেছি , তাই হয়তো আমাকে বিশ্বাস করতে পারছেন না। উল্টো ভয় পাচ্ছেন।
- ভয় কেন পাবো ? আপনি তো ভয়ংকর না, বেশ সুদর্শন আর স্মার্ট একটা ছেলে। সহজেই যে কোনো মেয়ের ক্রাশ হতে পারেন।
- হা: হা: হা: তাই ? আমি আসলে বলতে চাইছিলাম আপনি হয়তো আমাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছেন।
- তা কিছুটা ভয় তো আছেই, আপনি অপরিচিত মানুষ তাই।
- আসলে পরিচয় ব্যাপারটাই কি মূল বিষয় ? আপনি, আমি বা আমরা সবাই পৃথিবীতে আসার পর তিন মাস বয়স পর্যন্ত কাউকেই চিনতে পারি না। শিশুরা প্রথমে তার মা - কেই চিনতে পারে। বড় হবার পর মা আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়।
- আপনি তো অনেক কিছু জানেন দেখছি।
- তেমনটা নয়, আপনি ভবিষ্যৎ ডাক্তার। এসব তো আপনিই ভালো জানবেন।
এর মধ্যেই বাস ফেরিতে উঠে গেছে, আর ফেরিটাও চলতে শুরু করেছে। অধরাকে বললাম সে বাইরে যাবে কি না, কেননা আমি চাচ্ছিলাম ফেরি থেকে নদীটাকে দেখতে। নদীর মাঝখানটায় দাঁড়িয়ে চারিদিক পর্যবেক্ষণ করতে বেশ ভালো লাগতো। আমি উঠে দাঁড়াতেই দেখি অধরাও আমার সাথে যাবার জন্য প্রস্তুত।
বাইরে বেরিয়ে ফেরির সামনের দিকটায় চলে আসলাম। একপাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে। অধরাও তাকিয়ে আছে, তবে কেন যেন তাকে বেশ উদাস মনে হচ্ছিলো। কিছু জিজ্ঞাসা করবো কি না বুঝতে পারছি না। মনে হচ্ছিলো সে ও হয়তো কিছু বলতে চাইছে। ভাবলাম আগ বাড়িয়ে কিছু বলার থেকে অপেক্ষা করাই ভালো। এসব ভাবতে ভাবতেই পশে ফিরে দেখি অধরা নেই। কোথায় গেলো হঠাৎ করে ? আশে-পাশে খুজলাম, দেখতে পেলাম না। সে কি বাসে উঠে গেলো ? কিছু না বলে চলে কেনই বা চলে গেলো ? কি করবো বুঝতে পারছিলাম না।
ভাবলাম বাসে গিয়ে দেখে আসি, আবার ভাবলাম ফিরে গিয়ে কি বলবো ? কেন চলে আসলো এভাবে সেটা জিজ্ঞাসা করা কি ঠিক হবে ? তারপরেও গেলাম। কিন্তু না, সে তো বাসে নেই। তাহলে কোথায় গেলো ? এসব চিন্তা করেই ফেরির চারপাশে ঘুড়ে বেড়াচ্ছি। হঠাৎ দেখলাম কত গুলো ছেলে সিগারেট ফুঁকছে অধরা সেখানেই। ছেলে গুলো তাকে ঘিরেই দাঁড়িয়ে আছে। সে তার চারিদিকে মানব সৃষ্ট দেয়াল থেকে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু ছেলে গুলো ইচ্ছে করেই তাকে ঘিরে রেখেছে। সে বেরিয়ে আসার জন্য যে দিকটায় অগ্রসর হচ্ছে ছেলে গুলোও সে দিকটা ব্লক করে দিচ্ছে। আমি দ্রুত সে দিকটায় অগ্রসর হলাম। কাছাকাছি যেতেই ছেলে গুলো আমাকে এগিয়ে আসতে দেখে সরে গেলো। অধরাও সেখান থেকে বেরিয়ে চলে আসলো। অধরাও যখন সেখান থেকে বেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে ছেলে গুলো এমন ভাব করে চলে গেলো যেন তারা একজন অপরকেই চিনে না, এতক্ষন যেন কিছুই হয়নি।
ভাবছিলাম এগিয়ে গিয়ে ওদের একটা উচিৎ শিক্ষা দিবো কিন্তু অধরা বেশ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু বুঝে উঠার আগেই অধরা আমাকে দু-হাতে জড়িয়ে ধরলো। আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বুঝতে পারছিলাম সে কিছুটা ভয় পেয়েই আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু তার দু-হাতের এই বাঁধন মুক্ত হয়ে এগিয়ে যাবার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছিলো যুগ যুগ ধরেও যদি আমাকে এভাবে বেঁধে রাখা হয় আমি হাসিমুখে সেই বন্দিত্ব মেনে নিবো। এমন মায়ার বাঁধনে কেউ বেঁধে রাখলে সেই বাঁধন মুক্ত হয়ে বেরিয়ে আসে এমন সাধ্য কি কারও আছে ?
যেই ছেলে গুলোকে উচিৎ শিক্ষা দিবো ভেবেছিলাম তারা তো পালিয়েই গেলো আর বন্দি হয়ে গেলাম আমি। চারিদিকে তাকিয়ে যা বুঝলাম সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু কি করবো ? আমি তো এই বন্ধন ছাড়তে চাই না ! কিছুক্ষন পর অধরা নিজেই বুঝতে পারলো ব্যাপারটা। তারপর দ্রুত পায়ে বাসের দিকে এগিয়ে গেলো। আমি সম্ভবত বেশ কিছুটা সময় সম্মোহিত অবস্থায় ছিলাম। চারপাশে কি ঘটে চলেছে তার কোন খেয়ালই ছিলো না। ফেরি ইতোমধ্যে ঘাটের কাছাকাছি চলে এসেছে। আমিও বাসে উঠে পড়লাম।
দেখতে পেলাম অধরা মুখ ফিরে চুপ করে বসে আছে। কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলাম না। বাস চলতে শুরু করলো, মনে হচ্ছিলো এখন বেশ দ্রুত গতিতেই ছুটে চলেছে বাস। দুজনেই অনেক্ষন চুপ ছিলাম। তারপর অধরাই নীরবতা ভেঙে বলে উঠলো
- প্রথমতঃ আপনাকে ধন্যবাদ, দ্বিতীয়তঃ আমি দুঃখিত ভয় পেয়ে এমনটা করার জন্য।
- তুমি করে বলছিলে, বেশ তো লাগছিলো। আবার আপনি -তে ফিরে গেলে কেন ?
- আচ্ছা বেশ। এখন বলো তুমি কিছু মনে করোনি তো ?
- আমার তো বেশ ভালোই লাগছিলো, কিছু মনে করবো কেন ?
- তাই, একটা মেয়ে ভয় পেয়ে জড়িয়ে ধরলে খুব ভালো লাগে ?
- জড়িয়ে ধরলে তো ভালোই লাগবে, সেটাই স্বভাবিক। তবে তুমি কিছু না বলেই চলে কেন গিয়েছিলে ? আর ওই জায়গাটায় কেন গিয়েছিলে ?
- আমার ওয়াশরুমে যাবার প্রয়োজন ছিলো তাই, সেখান থেকে বেরিয়ে এসে এই অবস্থার সম্মুখীন হই।
- ওহ আচ্ছা। আমি ওদেরকে একটা উচিৎ শিক্ষা দিতে চেয়েছিলাম, যেন এমনটা আর কখনোই করার সাহস না পায়।
- লাভ নেই এরা শিক্ষা গ্রহন করে না, ভদ্রতা শিক্ষা সবার থাকে না। তবে তোমার সাহস আছে বলতে হবে।
- অন্যায়ের প্রতিবাদ করার সাহস তো থাকাই উচিৎ।
- কিন্তু সবার সাহস থাকে না, থাকলেও সবাই করে না।
এ কথা বলার পর অধরার মনটা বেশ খারাপ মনে হলো, উদাস হয়ে মুখ ফিরিয়ে নিলো। আবার সেই আগের মতোই জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। আমিও অপেক্ষায় রইলাম সে হয়তো আবার কিছু বলবে, কিন্তু তেমনটা হলো না। মাঝে আমিও এক-দুই বার কথা বলার চেষ্টা করলাম। কিছু জিজ্ঞাসা করলে শুধু হ্যা - না উত্তর দিয়েই চুপ হয়ে যাচ্ছিলো। একসময় বাসটা তার গন্তব্যে পৌঁছে গেলো। জানতে পারলাম এটাই শেষ স্টপেজ, আমি অবশ্য এমনিতেও এখানেই নামতাম। দুজনেই নেমে পড়লাম বাস থেকে।
বাইরে বেরিয়ে ফেরির সামনের দিকটায় চলে আসলাম। একপাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে। অধরাও তাকিয়ে আছে, তবে কেন যেন তাকে বেশ উদাস মনে হচ্ছিলো। কিছু জিজ্ঞাসা করবো কি না বুঝতে পারছি না। মনে হচ্ছিলো সে ও হয়তো কিছু বলতে চাইছে। ভাবলাম আগ বাড়িয়ে কিছু বলার থেকে অপেক্ষা করাই ভালো। এসব ভাবতে ভাবতেই পশে ফিরে দেখি অধরা নেই। কোথায় গেলো হঠাৎ করে ? আশে-পাশে খুজলাম, দেখতে পেলাম না। সে কি বাসে উঠে গেলো ? কিছু না বলে চলে কেনই বা চলে গেলো ? কি করবো বুঝতে পারছিলাম না।
ভাবলাম বাসে গিয়ে দেখে আসি, আবার ভাবলাম ফিরে গিয়ে কি বলবো ? কেন চলে আসলো এভাবে সেটা জিজ্ঞাসা করা কি ঠিক হবে ? তারপরেও গেলাম। কিন্তু না, সে তো বাসে নেই। তাহলে কোথায় গেলো ? এসব চিন্তা করেই ফেরির চারপাশে ঘুড়ে বেড়াচ্ছি। হঠাৎ দেখলাম কত গুলো ছেলে সিগারেট ফুঁকছে অধরা সেখানেই। ছেলে গুলো তাকে ঘিরেই দাঁড়িয়ে আছে। সে তার চারিদিকে মানব সৃষ্ট দেয়াল থেকে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু ছেলে গুলো ইচ্ছে করেই তাকে ঘিরে রেখেছে। সে বেরিয়ে আসার জন্য যে দিকটায় অগ্রসর হচ্ছে ছেলে গুলোও সে দিকটা ব্লক করে দিচ্ছে। আমি দ্রুত সে দিকটায় অগ্রসর হলাম। কাছাকাছি যেতেই ছেলে গুলো আমাকে এগিয়ে আসতে দেখে সরে গেলো। অধরাও সেখান থেকে বেরিয়ে চলে আসলো। অধরাও যখন সেখান থেকে বেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে ছেলে গুলো এমন ভাব করে চলে গেলো যেন তারা একজন অপরকেই চিনে না, এতক্ষন যেন কিছুই হয়নি।
ভাবছিলাম এগিয়ে গিয়ে ওদের একটা উচিৎ শিক্ষা দিবো কিন্তু অধরা বেশ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু বুঝে উঠার আগেই অধরা আমাকে দু-হাতে জড়িয়ে ধরলো। আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বুঝতে পারছিলাম সে কিছুটা ভয় পেয়েই আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু তার দু-হাতের এই বাঁধন মুক্ত হয়ে এগিয়ে যাবার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছিলো যুগ যুগ ধরেও যদি আমাকে এভাবে বেঁধে রাখা হয় আমি হাসিমুখে সেই বন্দিত্ব মেনে নিবো। এমন মায়ার বাঁধনে কেউ বেঁধে রাখলে সেই বাঁধন মুক্ত হয়ে বেরিয়ে আসে এমন সাধ্য কি কারও আছে ?
যেই ছেলে গুলোকে উচিৎ শিক্ষা দিবো ভেবেছিলাম তারা তো পালিয়েই গেলো আর বন্দি হয়ে গেলাম আমি। চারিদিকে তাকিয়ে যা বুঝলাম সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু কি করবো ? আমি তো এই বন্ধন ছাড়তে চাই না ! কিছুক্ষন পর অধরা নিজেই বুঝতে পারলো ব্যাপারটা। তারপর দ্রুত পায়ে বাসের দিকে এগিয়ে গেলো। আমি সম্ভবত বেশ কিছুটা সময় সম্মোহিত অবস্থায় ছিলাম। চারপাশে কি ঘটে চলেছে তার কোন খেয়ালই ছিলো না। ফেরি ইতোমধ্যে ঘাটের কাছাকাছি চলে এসেছে। আমিও বাসে উঠে পড়লাম।
দেখতে পেলাম অধরা মুখ ফিরে চুপ করে বসে আছে। কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলাম না। বাস চলতে শুরু করলো, মনে হচ্ছিলো এখন বেশ দ্রুত গতিতেই ছুটে চলেছে বাস। দুজনেই অনেক্ষন চুপ ছিলাম। তারপর অধরাই নীরবতা ভেঙে বলে উঠলো
- প্রথমতঃ আপনাকে ধন্যবাদ, দ্বিতীয়তঃ আমি দুঃখিত ভয় পেয়ে এমনটা করার জন্য।
- তুমি করে বলছিলে, বেশ তো লাগছিলো। আবার আপনি -তে ফিরে গেলে কেন ?
- আচ্ছা বেশ। এখন বলো তুমি কিছু মনে করোনি তো ?
- আমার তো বেশ ভালোই লাগছিলো, কিছু মনে করবো কেন ?
- তাই, একটা মেয়ে ভয় পেয়ে জড়িয়ে ধরলে খুব ভালো লাগে ?
- জড়িয়ে ধরলে তো ভালোই লাগবে, সেটাই স্বভাবিক। তবে তুমি কিছু না বলেই চলে কেন গিয়েছিলে ? আর ওই জায়গাটায় কেন গিয়েছিলে ?
- আমার ওয়াশরুমে যাবার প্রয়োজন ছিলো তাই, সেখান থেকে বেরিয়ে এসে এই অবস্থার সম্মুখীন হই।
- ওহ আচ্ছা। আমি ওদেরকে একটা উচিৎ শিক্ষা দিতে চেয়েছিলাম, যেন এমনটা আর কখনোই করার সাহস না পায়।
- লাভ নেই এরা শিক্ষা গ্রহন করে না, ভদ্রতা শিক্ষা সবার থাকে না। তবে তোমার সাহস আছে বলতে হবে।
- অন্যায়ের প্রতিবাদ করার সাহস তো থাকাই উচিৎ।
- কিন্তু সবার সাহস থাকে না, থাকলেও সবাই করে না।
এ কথা বলার পর অধরার মনটা বেশ খারাপ মনে হলো, উদাস হয়ে মুখ ফিরিয়ে নিলো। আবার সেই আগের মতোই জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। আমিও অপেক্ষায় রইলাম সে হয়তো আবার কিছু বলবে, কিন্তু তেমনটা হলো না। মাঝে আমিও এক-দুই বার কথা বলার চেষ্টা করলাম। কিছু জিজ্ঞাসা করলে শুধু হ্যা - না উত্তর দিয়েই চুপ হয়ে যাচ্ছিলো। একসময় বাসটা তার গন্তব্যে পৌঁছে গেলো। জানতে পারলাম এটাই শেষ স্টপেজ, আমি অবশ্য এমনিতেও এখানেই নামতাম। দুজনেই নেমে পড়লাম বাস থেকে।
( চলবে )
[ বি. দ্র: এই গল্পের চরিত্র ও ঘটনাবলীর সাথে কারও ব্যাক্তিগত জীবনের সাদৃশ্য-বৈসাদৃশ্য খোঁজাটা নিরর্থক, কারও সাথে কোনভাবে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। ]
Thursday, March 29, 2018
অসমাপ্ত ( ৫ম পর্ব )
এসব কিছু ভাবতে ভাবতে কতক্ষণ যে কেটে গেছে বলতে পারব না। সময়টাকে তখন বড়ই আপেক্ষিক মনে হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম অধরা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে , হয়ত বিশ্রাম নিচ্ছে বা ঘুমানোর চেষ্টা করছে। বাতাসে তার খোলা চুলগুলো বার বার এলোমেলো হয়ে যাচ্ছিলো , কখনও খানিকটা উড়ছিলো। বাতাসে তার ওই ফর্সা গাল টার উপর মেঘকালো চুল গুলো ছুটোছুটি করছিলো।
আমি ইচ্ছে করেই তার সাথে কিছুটা ঘেঁষে বসলাম যাতে বাতাসে তার ওই মেঘকালো চুল গুলো ছুটোছুটি করতে করতে কিছুটা আমার মুখেও এসে পরে। একসময় তাই হলো , বৃষ্টি ভেজা শীতল বাতাসে তার অর্ধ ভেজা চুলের ঘ্রাণ আমায় পাগল করে দিচ্ছিলো। প্রতিটি প্র:শ্বাসে বুক ভরে সেই ঘ্রাণ নিচ্ছিলাম ; বেশ উপভোগ করছিলাম ব্যাপারটা।
আচমকা পাশ থেকে একটা ধাক্কা অনুভব করলাম। তাকিয়ে দেখি অধরা আমাকে ধাক্কা দিয়ে মিটি-মিটি হাসছে।
- কি করছিলে হ্যা ? মেয়ে দেখলেই কাছে ঘেঁষতে ইচ্ছে করে ? সরি তুমি করে বলে ফেললাম।
- তাহলে আমিও তুমি করেই বলছি ; আর এখন থেকে তুমি করেই বলবে।
- কেন ?
- কারন কাছের মানুষদের তুমি করেই বলতে হয় ?
- কাছের মানুষ কিভাবে হলো ?
- একটু আগেই তো বললে আমি নাকি তোমার কাছে ঘেঁষতে চাইছিলাম।
- হ্যা , সেটাই তো করছিলে।
- জ্বী না ম্যাডাম , আর আমি মেয়েদের পাশে থাকি যাতে অন্য কেউ তাদের বিরক্ত করতে না পারে।
- আহা , অন্যদের সুযোগ না দিয়ে নিজেই সেটা কর।
- তোমার তাই মনে হয় ? ঠিক আছে , আমি তাহলে অন্য কোথাও গিয়ে বসি।
- দরকার নেই , এখানেই থাকো।
- আবার বলবে না তো সুযোগ নেয়ার চেষ্টা করছি ?
- বলবো না ; তবে বেশি কাছে আসার চেষ্টা করবে না।
ইতোমধ্যেই আমরা ফেরি ঘটে চলে আসলাম। ঢাকা থেকে খুলনা যাওয়া-আসার ক্ষেত্রে এই এক জায়গা যেখানে বেশির ভাগ সময়ই গাড়ির এক লম্বা লাইন থাকে। যেহেতু অনেক সময় লাগবে ফেরি পার হতে , আর গাড়িও এভাবে লাইনেই আটকে থাকবে অনেকক্ষন ; তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। অনেকেই নামতে শুরু করেছে , আমি উঠে দাঁড়ালাম। কিছু বলার আগেই অধরাও উঠে দাঁড়াল , একসাথেই বাস থেকে নেমে আসলাম।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট , পদ্মা নদীর পাড়। এমনিতেই জায়গাটা আমার বেশ ভাল লাগে, সাধারণতঃ এই জায়গাটা বেশ শান্তই থাকে। তবে মাঝে মাঝেই বেশ কোলাহলে পূর্ণ হয়ে যায়। আজকেও বেশ কোলাহলপূর্ণ তবে সাথে অধরাকে নিয়ে কেন যেন সে সবের প্রতি কোন খেয়ালই ছিল না।
দুজনে একসাথে হাঁটতে হাঁটতে নদীর কাছাকাছি চলে আসলাম। শীতল বাতাস তো ছিলই সাথে আকাশে ভেসে বেড়াচ্ছিলো ঘন কালো মেঘ ; মনে হচ্ছিলো যে কোন সময় বৃষ্টি নামবে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে নদীর ঢেউ উপভোগ করছিলাম , পদ্মার উত্তাল ঢেউ। প্রথমে আমিই বলে উঠলাম :
- একটা কথা বলব ?
- কেউ যদি তোমার কাছে আসতে চায় তাকে কি তুমি দূরে সরিয়ে দাও ?
- কেন বলতো ?
- কেন যেন মনে হচ্ছে তাই বললাম।
- ঠিক দূরে সরিয়ে দিই না ; তবে কাছে আসতেও ভয় হয়।
- কেন ? কিসের ভয় ?
- একসময় যারা আমার অনেক কাছের ছিল তারা এখন আমার থেকে অনেক দূরে।
যাদেরকে ভালবেসে কাছে টেনে নিই কেন যেন তারাই আমাকে কষ্ট দিয়ে দূরে চলে যায়।
- আমাকে কি একটা সুযোগ দেয়া যায় ? কথা দিচ্ছি কখনও কষ্ট দিব না , দূরেও সরে যাব না।
আর আমি যতক্ষণ তোমার পাশে আছি , কোন ভয় নেই তোমার।
বুঝতে পারছিলাম অধরার ভয়টা ঠিক কোথায়। আসলে পছন্দের আর ভালবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধু মাত্র সেই অনুভব করতে পারে যে এই অবস্থার মুখোমুখি হয়েছে। নারী জীবনের সুখ-দুঃখ ভরা কথা নিয়ে তো অনেক রচনাই হয়েছে যুগ যুগ ধরে। মধ্যযুগেও এমন অনেক রচনা দেখা যায় , যেমনঃ বারোমাসি, ব্রতকথা ইত্যাদি। কবি সেই যুগেও বলেছিলেনঃ
জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল।
যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল।।
অধরা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল ; তারপর অন্যদিকে ফিরে তার হাসিটা আড়াল করতে চাইল। এর মধ্যেই আবার মৃদু বৃষ্টি শুরু হয়ে গেল। অধরা খানিকটা চুপ করে থেকে বলে উঠল :
- এতো তাড়াহুড়ো করছেন কেন জনাব ? আমাকে একটু ভাবতে সময় দিন।
- আবার হারিয়ে যাবে না তো ?
- আবার হারিয়ে যাবে না তো ?
- হারাবো না ; এখন চলো বৃষ্টি শুরু হয়ে গেছে।
আমরা ঘাটের পাশেই কোন এক দোকানের ছাউনিতে আশ্রয় নিলাম। বৃষ্টি যে আসবে সে তো আর আমার অজানা ছিলো না , তার সাথে যে আমার সখ্য বহু দিনের। আর নারীদের মাঝে মনে হয় হিংসা আর স্বার্থপরতা একটু বেশিই থাকে। তারা তাদের পছন্দের আর ভালোবাসার কাউকে অন্যদের সাথে ভাগাভাগি করতে চায় না।
- আমার ক্ষুধা লেগেছে , তুমি কি খাবে বলো ?
- আমার খুব একটা লাগেনি তো।
- যাইহোক , তুমি না খেলে আমার ভালো লাগবে না।
- ঠিক আছে , কিন্তু আমি তোমাকে খাওয়াবো।
- জ্বী না ম্যাডাম। প্রথম বার আমিই খাওয়াবো। এখন কি খাবে বলো।
- আমার বৃষ্টিতে ভিজে আইসক্রিম খেতে ইচ্ছা করে।
- ঠান্ডা লাগবে তো।
- লাগুক , তবুও খাব।
- বুঝেছি , ডাক্তার আপা অসুখকে ভয় পায় না।
তারপর তার জন্য তারই পছন্দের আইসক্রিম নিয়ে এলাম। ঠান্ডা বৃষ্টিতে ভিজেও দুজনে আইসক্রিম খেলাম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে একজন অপরকে জড়িয়ে ধরে রাখলাম। অধরার অবস্থা দেখে আমারই ভয় লাগছিলো। বৃষ্টির মনে হয় তার এই সতীনকে ভাল লাগেনি। তাই থামবার কোনো নাম গন্ধও নেই। আমি বললাম :
- চলো এবার গরম কিছু খাই , চা অথবা কফি। তোমার নিশ্চই ঠান্ডা লাগছে।
- ঠিক আছে চলো। তবে এবার কিন্তু আমি খাওয়াবো।
আমরা চা আর সেদ্ধ ডিম্ খেলাম। বাস ততক্ষনে ঘাটের বেশ কাছেই চলে এসেছে। আমরাও আর দেরি না করে বাসে উঠে পড়লাম।
( চলবে )
[ বি. দ্র: এই গল্পের চরিত্র ও ঘটনাবলীর সাথে কারও ব্যাক্তিগত জীবনের সাদৃশ্য-বৈসাদৃশ্য খোঁজাটা নিরর্থক, কারও সাথে কোনভাবে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। ]
Tuesday, August 15, 2017
শরীর ও মন এবং সমাজ ও মূল্যবোধ
শরীর ও মন - এর মধ্যে একটি বস্তুগত আর অপরটি অবস্তুগত, তবে কাল্পনিক নয়। সহজভাবে বলতে গেলে একটির Physical Existence আছে আর অপরটির রয়েছে Logical Existence। তবে যারা এই Logic অর্থাৎ এই যুক্তি মানতে নারাজ তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা যায় - "শরীর এবং মন এক ও অভিন্ন"। সাইকোলজি নিয়ে যখন পড়ালেখা করছিলাম তখন দেখলাম যে এর শুরুতেই শিক্ষার্থীদের মনে এই ধারণাটি গেঁথে দেয়া হয়। তবে দর্শনশাস্ত্র অনুযায়ী মানুষের মনের আলাদা পরিচয় আছে।
শরীরের যেমন চাহিদা আছে তেমনি মনেরও কিছু চাহিদা আছে। মনের চাহিদার মধ্যে অন্যতম হলঃ স্বাধীনতা, বিকাশ, শিক্ষা, ভালবাসা, সম্পর্ক, চিত্ত-বিনোদন, ইত্যাদি। আর শরীরের চাহিদার মধ্যে প্রধানতম হলঃ স্বাস্থ্য, চিকিৎসা, ক্ষুধা, যৌনতা, প্রবৃত্তি, ইত্যাদি। শরীর যেমন তার চাহিদা পূরণের জন্য তাগিদ দেয় তেমনি মনও তার চাহিদা পূরণ করতে চায়। মানুষের শরীরের মৃত্যুর সাথে সাথে মনেরও মৃত্যু ঘটে। শরীরের মৃত্যুতে শরীরের চাহিদার সমাপ্তি হয়, সেই সাথে হয় মনের মুক্তি। আর এভাবেই হয় মানুষের জীবনের পরিসমাপ্তি। অর্থাৎ যার Physical Existence থাকে না, তার কোন Logical Existence থাকবে না - এটাই স্বাভাবিক। কিন্ত যার Logical Existence নেই তার তো Physical Existence থাকতেও পারে। অর্থাৎ, মনের মৃত্যু হলেও শরীর বেঁচে থাকতে পারে।
যখন মানুষের মনের মৃত্যু ঘটে কিন্তু শরীর জীবিত থাকে তখন মনের চাহিদা গুলোরও মৃত্যু হয়, কিন্তু শরীরের চাহিদার সমাপ্তি হয় না। মনের এই মৃত্যুকে অনেকে আবার অনেক ভাবে প্রকাশ করে থাকে যেমনঃ মানবিকতার মৃত্যু, মনুষ্যত্বের মৃত্যু, মানুষিকতার মৃত্যু কিংবা মানবতার অপমৃত্যু, ইত্যাদি। মৃত মনের কিন্তু জীবিত শরীরের সেই মানুষটি একজন মনুষত্বহীন মানুষ হয়ে বেঁচে থাকে তার শরীরের মৃত্যুর আগ পর্যন্ত। মন নেই, তবে শরীর যখন আছে তার চাহিদা তো থাকবেই আর শরীরের চাহিদাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। শরীর তার চাহিদা পূরণে আরো হিংস্র হয়ে উঠে, তখন সমাজ, ধর্ম, শিক্ষা - এ সব কিছুই তুচ্ছ প্রতীয়মান হয়।
মানুষের মৃত্যু বা তার শরীরের মৃত্যু আপনি হয়ত অনেক দেখে থাকবেন, হয়তোবা দুঃখও প্রকাশ করে থাকবেন কিন্তু মনের মৃত্যু হলে আপনি বা আমরা কি করি ? মানুষের মনের এই মৃত্যু কি আপনি কখনও দেখেছেন নাকি উপলদ্ধি করেছেন ? আপনার চারপাশে তাকিয়ে দেখুন, সমাজের বাস্তবিক রূপটা বুঝতে চেষ্টা করুন। মূল্যবোধের অবক্ষয়, নীতিহীনতা, সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, কুসংস্কার, শিক্ষার অভাব, আইনের লঙ্ঘন, উশৃঙ্খলতা, স্বার্থপরতা - এই সব কি আপনি দেখতে পাচ্ছেন ? তাহলেই মানবতার মৃত্যু আপনি উপলদ্ধি করতে পারবেন।
শরীর যখন অসুস্থ হয় তখন সুস্থতা লাভের জন্য আমরা কত কিছুই না করি। শরীরের মৃত্যু এড়াতে আমাদের প্রচেষ্টার অন্ত থাকে না, কিন্তু মনের অসুস্থতা বা মনের মৃত্যু এড়াতে আমরা কী করছি ? শুধু শরীরের চাহিদাই কি মুখ্য ? মনের চাহিদা গুলোর কি কোন মূল্য নেই ? চিন্তার স্বাধীনতা, সুস্থ মানসিক বিকাশ, সু-শিক্ষা, আদর-স্নেহ-ভালবাসা, নৈতিকতা-মূল্যবোধ এইসব কি আমরা নিশ্চিত করতে পারি না ?
ক্ষুধা-পিপাসায় জর্জরিত হয়ে, চিকিৎসার অভাবে যেমন শরীরের মৃত্যু হয় তেমনি স্বাধীনতা-হীনতায়, সু-শিক্ষার অভাবে, দুর্নীতির অভিশাপে যখন মনের মৃত্যু ঘটবে তখন হয়ত এই দীর্ঘশ্বাস-টাই নিঃসৃত হবেঃ
" মৃত মনের সমাধি বহনকারী জেলখানা স্বরূপ এই শরীরখানা লইয়া এখন আমি কী-ই বা করিব ! মনপাখি যে বহুকাল পূর্বেই খাঁচা ছাড়িয়া উড়িয়া গিয়াছে। "
Friday, April 21, 2017
অসমাপ্ত ( ৪র্থ পর্ব )
[ যখন অনেক চেষ্টা করেও বঙ্কিমের কোন উপন্যাসের নাম মনে করতে পারলেন না ..... ]
- আসলে আমার কোন উপন্যাসের নামই মনে থাকে না।
- বুঝতেই পারছি আপনি বঙ্কিমের অনেক বড় ফ্যান :P .
- আপনি মনে হয় বঙ্কিমের লেখা পড়েন না ?
- চেষ্টা করেছিলাম, ১৮৬৫ সালে প্রকাশিত 'দুর্গেশনন্দিনী ' পড়তে, তারপর বাকিটা ইতিহাস ......
- মানে ??
- আপনি যেহেতু বঙ্কিমের ফ্যান ব্যাপারটা আপনার বোঝা উচিত।
[ এতক্ষন পর ম্যাডাম বুঝতে পারলেন যে তিনি কি ভুলটা করেছেন ]
- আচ্ছা, আপনি আর কারও লেখা পড়েন না ?
- অনেকের লেখাই পড়েছি তবে শরৎচন্দ্রের পর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাই বেশি ভাল লেগেছে।
- আমারও ভাল লাগে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা।
- তাই নাকি ? ..... ( থাক আর বললাম নাহ ! )
- হুম ম। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন ?
- কেন ? ঢাকা যাচ্ছি। এই বাসটা নিশ্চই সিলেট কিংবা বরিশাল যাবে না।
-আপনি এভাবে কথা বলছেন কেন ? সোজাসুজি উত্তর দিতে পারেন না ?
- Okay, Sorry ! এখন থেকে সোজাসুজি উত্তর করার চেষ্টা করব।
- আপনার কথায় মনে হচ্ছে আপনি দক্ষিণ বঙ্গের মানুষ নন। খুলনায় কি বেড়াতে এসেছিলেন ?
- বলতে পারেন অনেকটা তাই। দুৰ্ভাগ্যবশতঃ এখানকার এক নামকরা সরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছি, বলতে পারেন Accidental Engineer. তাই মাঝে মধ্যে বেড়াতে এসে ক্লাস করতে হয়।
- হাঃহাঃহাঃ
অধরা মুখ আড়াল করে হাসার চেষ্টা করলেও তার অপূর্ব সেই হাসি আমার দৃষ্টি এড়াতে পারল না। মনে হচ্ছিল কোন এক অপ্সরা আমার পাশে বসে আছে আর তার কাজলকালো দুটি চোখের দৃষ্টি শুধু আমারই দিকে তাকিয়ে হাসছে। তার গোলাপি ঠোঁটের কোণায় মুক্তঝরা সেই হাসি, আর সাথে সাথে লালচে রঙের দুই গালে ফুটে উঠছিলো টোলের রেখা। হাসলে গালে টোল পরে এমন মেয়েদের প্রতি অনেক ছেলেরই দুর্বলতা থাকে, আর সেই মেয়েটি যদি অধরার মত সুন্দরী হয় তাহলে সেই দুর্বলতার শেষ পরিণতি কি হতে পারে তা সহজেই অনুমেয়। যথাসম্ভব চেষ্টা করলাম নিজেকে সামলে নেয়ার। তারপর জিজ্ঞাসা করলামঃ
- আপনার কথা শুনেও মনে হচ্ছে না যে আপনি দক্ষিণ বঙ্গের মানুষ।
- কি মনে হচ্ছে তাহলে ?
- মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ।
- মানে ??
- আপনিও নিশ্চই ঢাকায় থাকেন ? কথা শুনে অন্ততঃ তাই মনে হচ্ছে।
- হ্যা, তবে আপনার কাছের কেউ বলতে .... আপনি কি কোন ভাবে আমাকে আগে থেকেই চিনেন ?
- সত্যি বলব নাকি যেটা আপনি বিশ্বাস করবেন সেটাই বলব ?
- মানে ??
- আপনার এই 'মানে ?' প্রশ্নের উত্তর কিভাবে দিব বুঝতে পারছি না। যেহেতু আমরা দুজনেই ঢাকা থাকি তাই বলেছি হয়ত আপনি কাছের কেউই হবেন।
- আপনি কিন্তু আবারও সোজাসুজি উত্তর দিচ্ছেন না।
- আচ্ছা ঠিক আছে। এরপর থেকে সোজাসুজি উত্তর করার জোরালো চেষ্টা করব। তার আগে আপনার সম্পর্কে কিছু বলুন, আমার কথা তো অনেক বললাম।
- আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। হ্যা, আমিও ঢাকাতেই থাকি আর খুলনা মেডিকেলে পড়ছি MBBS ২য় বর্ষ।
[ বুঝতে পারলাম অধরা আমার থেকে বয়সে কিছুটা বড়ই হবে কেননা আমিতো কেবল ১ম বর্ষে ভর্তি হয়েছি মাত্র। যাইহোক, এখন এই ব্যাপারটা অধরাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না। ]
- ঢাকায় কোথায় থাকেন ?
- ধানমন্ডিতে। তবে আমাদের গ্রামের বাড়ি বগুড়াতে তার মানে উত্তর বঙ্গ।
- আমিও এরকমটাই ধারণা করেছিলাম।
তারপর আমরা দুজনেই হঠাৎ চুপ হয়ে গেলাম, হয়ত কি বলব সেটাই ভাবতে পারছিলাম না অথবা যা বলতে চাইছিলাম, সেটা বলতে পারছিলাম না। অধরা জানালার দিকে ফিরে বাইরে তাকিয়ে রইল। আমি মাঝে মাঝে আড়চোখে তার দিকে তাকাচ্ছিলাম। অনেক কিছুই তাকে বলতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলামঃ অধরা, হয়ত তোমার সাথে বাস্তবে এটাই আমার প্রথম দেখা কিন্ত এর আগেও বহুবার তুমি এসেছিলে আমার স্বপ্নে, তুমি ছিলে আমার কল্পনায়। তুমি তো আমার অপরিচিতা নও, বহুকাল, বহুযুগ ধরেই তো তুমি আমার পাশে ছিলে। তুমি আমার খুব কাছের কেউ, আমারই আপনজন। নিমাই ভট্টাচার্যের মত বলতে চাইছিলামঃ
'' যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয়খানিতে। ''
( চলবে )
[ বি. দ্র: এই গল্পের চরিত্র ও ঘটনাবলীর সাথে কারও ব্যাক্তিগত জীবনের সাদৃশ্য-বৈসাদৃশ্য খোঁজাটা নিরর্থক, কারও সাথে কোনভাবে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। ]
Tuesday, February 14, 2017
বসন্ত ও ফেব্রুয়ারি
আমরা বাঙালিরা সাংস্কৃতিক দিক থেকে খুবই উদার মনের আর তাই খুব সহজেই বিদেশি সংস্কৃতি গুলোকে আপন করে নিতে পারি। ইংরেজি ফেব্রুয়ারি (February) মাসের বিশেষত্ব এখন আর শুধুই ২১ শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মধ্যেই সীমাবদ্ধ নেই। সত্যি বলতে কি এখনকার যুবসমাজ এই দিবসটি সম্পর্কে কতটা জ্ঞান রাখে সেই বিষয়েও হয়ত অনেকে সন্দেহ প্রকাশ করতে পারে। গত বছর টিভিতে দেখলাম, ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে আসা এক তরুণীকে প্রশ্ন করা হয়েছিলঃ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল ?
তারপর আর নাই বা বললাম; বুঝতেই পারছেন যে সেই প্রশ্নের উত্তরে তরুণী এক নতুন ইতিহাস তৈরী করেছিল যা শুনলে হয়ত আমাদের ইতিহাসবিদগণ নিজেরাই ইতিহাসে পরিণত হয়ে যেতে পারেন। তবে আমাদের তরুণ সমাজ যা করেছে তা হল পুরো ১ সপ্তাহ ব্যাপী বিশ্ব ভালবাসা দিবস তথা ভালবাসা সপ্তাহ পালন। ভাবছেন, বিশ্ব ভালবাসা দিবস তো শুধু ১৪ ই ফেব্রুয়ারি তাই না ? তাহলে একনজর দেখে নিন সম্পূর্ণ ভালবাসা সপ্তাহটিকে :
Rose Day – February 7
Propose Day – February 8
Chocolate Day – February 9
Teddy Day – February 10
Promise Day – February 11
Hug Day – February 12
Kiss Day – February 13
Valentine’s Day – February 14
ভালবাসা দিবস বলে কথা ! মাত্র ১ দিনে কি আর হয় ? আমি মনে হয় কিছুটা পুরোনো জেনারেশনের মানুষ তাই হয়ত এই দিনটির মাহাত্ম সঠিকভাবে এখনও বুঝতে পারি নাই। আমার মত আরো যারা আছেন তাদেরই বলছি, চলুন ভালবাসা সপ্তাহ সম্পর্কে একটু বিচার বিশ্লেষণ করে দেখা যাক।
প্রথমেই আসা যাক Rose Day (February 7) এর কথায়। এই দিন প্রেমিক-প্রেমিকা পরস্পর লাল গোলাপ বিনিময় করে নিজেদের ভালবাসার প্রকাশ ঘটায়। যদিও এই কাজটি এখন একতরফা ভাবে শুধু প্রেমিকগণই করে থাকে। লাল গোলাপকে মনে করা হয় ভালবাসার প্রতীক (যেমনঃ সাদা গোলাপ শান্তির প্রতীক, হলুদ গোলাপ মিত্রতার প্রতীক)। ইংরেজি 'Rose' এর বর্ণ গুলোকে বিন্যাস করলে একটি হয় 'Erose' আর গ্রীক মিথ অনুযায়ী ইরোস হচ্ছে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। আর ভালবাসা সপ্তাহের শুরুতেই এই দেবীকে খুশি করার প্রয়াস করা হয়ে থাকে।
Rose Day দিয়ে ভালবাসা সপ্তাহ শুরু হবার পরদিনই হচ্ছে Propose Day (February 8) অর্থাৎ, লাল গোলাপ দেয়ার পর সঙ্গত কারনেই প্রেম নিবেদন করার বিষয়টি চলে আসে আর তাই এই দিনটির অবতারনা করা হয়।
Propose Day এর পর (প্রেম নিবেদনে সফল হওয়ার পর) Chocolate Day (February 9), এই দিনে সম্ভবত প্রেমিক-প্রেমিকাগণ একটু মিষ্টিমুখ করে। তাছাড়া এই যুগের তরুণীরা যেহেতু চকলেট খুব পছন্দ করে (তাই হয়ত ইদানিং চকলেট ফ্লেভারের প্রচলন বেশি) তাই মিষ্টিমুখ করার জন্য চকলেটই সবথেকে বেশি মানানসই।
মিষ্টিমুখ তো করা হয়ে গেল, মিষ্টিমুখ করলে একটা গিফট তো দিতেই হয়; তাই Teddy Day (February 10) এর প্রচলন। কেননা, রমণীদের কাছে Teddy Bear (এক প্রকার খেলনা ভালুক) খুবই প্রিয়। আমার কথা বিশ্বাস না হইলে একটা ভালুক কিনা কোন রমণীকে উপহার দিয়াই দেখেন !
অনেক কিছুই তো হইল, এইবার একটা কমিটমেন্ট দরকার। Promise Day (February 11) তে সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়।
এরপর আসে Hug Day (February 12), প্রতিজ্ঞাবদ্ধ হবার পর সেটাকে আরও জোরদার করার প্রয়াস আর কি !
তারপর হচ্ছে Kiss Day (February 13), এর সম্পর্কে আর আলাদা ভাবে বলার কিছুই নেই; নাম দেখেই বুঝতে পারছেন। পাশাপাশি আবার এই দিন হচ্ছে বসন্তের প্রথম দিন অর্থাৎ ১লা ফাল্গুন। তরুণ-তরুণীরা হলুদ পোশাকে বসন্ত উৎসবও এই দিনেই পালন করে থাকে।
কেউ একজন বলেছিলেন এইদিন হচ্ছে তাদের হলুদ সন্ধ্যা আর পরদিন (১৪ই ফেব্রুয়ারী) তাদের বিয়ে। আমাদের তরুণ-তরুণীরা আবার যে কোন দিবসকেই তাদের প্রেমের জন্য উপযুক্ত দিন হিসেবে ঠিক করে নিতে সিদ্ধহস্ত। সেই দৃষ্টিকোণ থেকে যে কোন দিবস কিংবা রজনী সবই তাদের প্রেমের জন্য উপযুক্ত অর্থাৎ, সবই ভালবাসা দিবস (কিংবা রজনী)।
যাইহোক, এতক্ষন পর্যন্ত যে সকল Day এর কথা বলা হয়েছে তার প্রচলন মূলত ভারতীয় উপমহাদেশেই বেশি এবং এগুলোর ঐতিহাসিক তেমন কোনো মর্যাদা নেই; তবে Valentine’s Day (February 14) প্রায় সারা বিশ্বেই একযোগে পালন করতে দেখা যায়। এই দিন মূলত প্রিয়জনদের উপহার হিসেবে valentine card দেয়া হয়।
এই দিনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়: সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে এ দিনের নামকরন তবে ক্যাথলিক চার্চ অনুযায়ী কমপক্ষে তিনজন সেন্ট ভ্যালেন্টাইনের নাম পাওয়া যায়।
শুরুতেই বলতে হয় প্রায় সাড়ে সতেরশো বছর পূর্বের একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের কথা। ২৭০ সালের তখনকার দিনে ইটালীর রোমে শাসন করতেন রাজা ক্লডিয়াস-২, যিনি মোটেই ভাল শাসক ছিলেন না। সাধারন জনগন তাকে চাইত না। রাজা তার সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে রাজ দরবারে তরুন যুবকদের নিয়োগ দিলেন। আর যুবকদের দায়িত্বশীল ও সাহসী করে গড়ে তোলার লক্ষ্যে তিনি রাজ্যে যুবকদের বিয়ে নিষিদ্ধ করলেন। কারন, রাজা বিশ্বাস করতেন বিয়ে মানুষকে দূর্বল ও কাপুরুষ করে। বিয়ে নিষিদ্ধ করায় পুরো রাজ্যে অসন্তোষ সৃষ্টি হলো। এ সময় সেন্ট ভ্যালেন্টাইন নামক জনৈক যাজক গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন; তিনি পরিচিতি পেলেন 'ভালবাসার বন্ধু' বা ‘Friend of Lovers’ নামে। কিন্তু তাকে রাজার নির্দেশ অমান্য করার কারনে রাষ্ট্রদ্রোহিতার দায়ে আটক করা হল। সেন্ট ভ্যালেন্টাইন কারারুদ্ধ হওয়ার পর প্রেমাসক্ত যুবক-যুবতীদের অনেকেই প্রতিদিন তাকে কারাগারে দেখতে আসত এবং ফুল উপহার দিত। তারা বিভিন্ন উদ্দীপনামূলক কথা বলে সেন্ট ভ্যালেন্টাইনকে উদ্দীপ্ত রাখত। জেলে থাকাকালীন ভ্যালেন্টাইনের পরিচয় হয় জেল রক্ষক আস্ট্রেরিয়াসের সাথে। আস্ট্রেরিয়াস জানতো ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে। তিনি তাকে অনুরোধ করেন তার অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে। ভ্যালেন্টাইন পরবর্তীতে মেয়েটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এতে মেয়েটির সাথে সেন্ট ভ্যালেন্টাইনের অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠে। অনেকক্ষণ ধরে তারা দু’জন প্রাণ খুলে কথা বলত। এভাবে এক সময় ভ্যালেন্টাইন তার প্রেমে পড়ে যায়। রাজা তার এই আধ্যাত্মিকতার সংবাদ শুনে তাকে রাজ দরবারে ডেকে পাঠান এবং তাকে রাজকার্যে সহযোগীতার জন্য বলেন। কিন্তু ভ্যালেন্টাইন বিয়ের উপর নিষেধাজ্ঞা না তোলায় সহযোগীতায় অস্বীকৃতি জানান। এতে রাজা ক্ষুদ্ধ হয়ে তার মৃত্যুদন্ড ঘোষনা করেন। মৃত্যু দন্ডের ঠিক আগের মূহুর্তে ভ্যালেন্টাইন কারারক্ষীদের কাছে একটি কলম ও কাগজ চান। তিনি মেয়েটির কাছে একটি গোপন চিঠি লিখেন এবং শেষাংশে বিদায় সম্ভাষনে লেখা হয় ‘From your Valentine’ এটি ছিলো হৃদয়বিদারক। অতঃপর ১৪ ই ফেব্রুয়াররি, ২৭০ খৃঃ ভ্যালেন্টাইনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
রোমান ঐতিহ্য অনুসারে মধ্য ফেব্রুয়ারিতে পালিত হত পৌত্তলিক রোমানদের উৎসব Lupercalia । ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ বা মধ্য ফেব্রুয়ারিতে পালিত হত এ উৎসব। নতুন জন্মের এ উৎসব নিবেদিত হত রোমান কৃষির দেবতা 'ফোনাস'র উদ্দেশ্যে । রোমান পূরোহিতদের বলা হত 'লুপারসি'। কথিত আছে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রেমুস এবং রোমুলাস কে পাহাড়ের গুহাতে লালনপালন করে নেকড়ে বাঘ 'লুপা' সেই পবিত্র গুহাতে লুপারসিরা মধ্য ফেব্রুয়ারিতে সমবেত হতেন। সেখানে নতুন জন্মের আশীর্বাদ চেয়ে দেবতার উদ্দেশ্যে পাঠা বলি দেওয়া হত আর আত্মশুদ্ধির প্রতীক হিসেবে বলি দেওয়া হত কুকুর। পাঠার সে চামড়া রক্তে ভিজিয়ে তা দিয়ে যুবতীদের এবং শস্য ক্ষেত্রকে স্পর্শ করা হত। তাদের বিশ্বাস ছিল যে এই স্পর্শ ভূমি এবং যুবতীদেরকে আরো ফলদায়ীনি করবে। বিকেলের দিকে কুমারী যুবতিদের নাম চিরকুটে লিখে একটি পাত্রে বা বাক্সে জমা করত। অতঃপর ঐ বাক্স হতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলত, যার হাতে যে মেয়ের নাম উঠত, সে পূর্ণবৎসর ঐ মেয়ের প্রেমে মগ্ন থাকত। আর তাকে চিঠি লিখত, এ বলে ‘প্রতিমা মাতার নামে তোমার প্রতি এ পত্র প্রেরণ করছি।’ বৎসর শেষে এ সম্পর্ক নবায়ন বা পরিবর্তন করা হতো। এ রীতিটি কয়েকজন পাদ্রীর গোচরীভূত হলে তারা একে সমূলে উৎপাটন করা অসম্ভব ভেবে শুধু নাম পাল্টে দিয়ে একে খৃষ্টান ধর্মায়ণ করে দেয় এবং ঘোষণা করে এখন থেকে এ পত্রগুলো ‘সেন্ট ভ্যালেনটাইন’-এর নামে প্রেরণ করতে হবে। কারণ এটা খৃষ্টান নিদর্শন, যাতে এটা কালক্রমে খৃষ্টান ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়। ৫ম শতাব্দীতে পোপ গেলাসিয়াস ১৪ ই ফেব্রুয়ারিকে 'সেন্ট ভ্যালন্টাইন দিবস' হিসেবে ঘোষনা করেন।
তবে এটি ভালবাসার দিন হিসেবে জনপ্রিয়তা পেতে সময় লেগেছে আরো অনেক বছর। মধ্যযুগে ইংল্যান্ড এবং ফ্রান্সে বিশ্বাস ছিল যে ১৪ ই ফেব্রুয়ারি থেকে সে দেশে পাখীদের প্রজনন শুরু। সে বিশ্বাস সাহায্য করেছে ১৪ই ফেব্রুয়ারিকে ভালবাসার দিন হিসেবে প্রতিষ্ঠা পেতে । ১৪ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন দিনের সবচে পুরনো লেখা হল লন্ডনের বৃটিশ লাইব্রেরীতে রক্ষিত অর্লিয়ান্সের ডিউক, চার্লসের কবিতা। এজিনকোর্টের যুদ্ধে পরাজয়ের পর টাওয়ার অফ লন্ডনে বন্দী থাকা অবস্থায় ডিউক ১৪১৫ সালে তার প্রিয়তমা স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেন সে কবিতা। এর কয়েক বছর পর ইংল্যান্ডের রাজা হেনরী-৫ প্রেমিকা ক্যাথরিন ভালোয়ার উদ্দেশ্যে ভ্যালেন্টাইন দিবসে কবিতা লেখান লেখক জন লিন্ডগেটকে দিয়ে। এছাড়াও ১৪'শ শতকের রোমান্টিক কবিদের ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
আমাদের দেশে ১৯৯৩ সালের পূর্বে এই দিবসের খুব একটা প্রচলন ছিল বলে ধারণা পাওয়া যায় না। এখনকার দিনের তরুণ-তরুণীরা এর ইতিহাস সম্পর্কে কতটা জানে সে বিষয়ে আমার ধারণা নেই তবে এই দিবসের ক্রমাগত বিবর্তন এবং ১ দিন থেকে ১ সপ্তাহে পরিণত হওয়া ইত্যাদি আসলে আমাদের জন্য কতটা ভাল নাকি খারাপ সে বিষয়ে এখনই আমাদের ভেবে দেখা দরকার।
Thursday, January 26, 2017
অসমাপ্ত ( ৩য় পর্ব )
তারপর প্রায় বেশ খানিকটা সময় কেটে গেল, আমিও প্রায় ঘুমিয়েই পড়েছিলাম; হঠাৎ কারও স্পর্শ অনুভব করলাম। শীতল সেই স্পর্শে যে কারও শরীরে বিদ্যুৎ খেলে যেতে বাধ্য। চোখ খুলে অধরার দিকে তাকাতেই ,
- আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
- সমস্যা নেই, বলুন।
- আপনি যদি আমার সাথে সিটটা এক্সচেঞ্জ করতেন তাহলে খুব ভাল হতো।
- তাই যদি হয়, তবে তাই হোক।
মনে মনে ভাবলাম শুধু সিটটাই কেন এক্সচেঞ্জ করতে চাইলে ? কেন অন্য কিছু নয় ? যাইহোক, তারপর আবারও ঘুমানোর চেষ্টা করলাম তবে কোন লাভ হল না। দেখলাম অধরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, হাতে হলুদ রঙের মলাটের একটা বই, তবে বইয়ের ও লেখকের নাম তার হাতে ঢাকা পড়ে আছে। অনুমান করলামঃ হয়ত হুমায়ুন আহমেদের হিমু সিরিজের কোন বই হবে। বেশিরভাগ মেয়েরই পছন্দের বই এইসব। ভাবলাম এবার অধরাকে কিছুটা বিরক্ত করা যাক,
- যদি আমার ভুল না হয় তবে আপনি হুমায়ুন আহমেদের হিমু সিরিজের কোন বই পড়ছেন, তাই না ?
[ মুখ লুকিয়ে কিছুটা হেঁসে নিল তারপর আমার দিকে ফিরে কিছুটা অবাক হলেও সেটা বুঝতে দিতে চাইল না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল। ]
- এতটুকু অনুমান করা খুবই সহজ, তাই না ?
[ আমিও দমে যাবার পাত্র নই, হিমু সিরিজের যত গুলো বই পড়েছিলাম তার মধ্যে হলুদ রঙের মলাট ছিল সম্ভবত ২ টির। আবারও অনুমান করে বললামঃ ]
- হ্যাঁ সেটা হয়ত ঠিক, তবে যদি বলি আপনি হুমায়ুন আহমেদের হিমু সিরিজের "একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা" বইটি পড়ছেন যেটা এই সিরিজের ৯ নাম্বার বই, তবে সেটা কি ভুল হবে ?
- তাহলে আপনি নামটাও দেখে নিয়েছেন ?
- নাহঃ আপনি সেই সুযোগটা আর দিলেন কই ?
- তবে সঠিক কিভাবে বলতে পারলেন ?
[ এতক্ষন পর্যন্ত আমরা একজন অপরজনকে শুধু পাল্টাপাল্টি প্রশ্নই করে যাচ্ছিলাম, তাই এবার আমিই উত্তর দেয়া শুরু করলাম। ]
- ঐ যে, অনুমান করে বলেছি। আমার অনুমান আবার বেশিরভাগ সময় সঠিক হিসেবেই প্রমানিত হয়।
- তাই নাকি ? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
- আপনি চাইলে অবিশ্বাসও করতে পারেন।
- না, ঠিক তা নয়। তবে মনে হচ্ছে আপনি হুমায়ুন আহমেদ অনেক বেশি পড়েন।
- পড়ি না বললে ভুল হবে, তবে হুমায়ুন আহমেদ অনেক বেশি পড়ি এটা কোনোভাবেই ঠিক নয়। বরং অনেক কম পড়ি, বলতে পারেন কখনো টাইম পাসের জন্য পড়ি।
- জ্বী না স্যার, এটাও আমার বিশ্বাস হচ্ছে না।
- তাহলে ম্যাডাম আপনিই বলুনঃ আপনাকে কিভাবে বিশ্বাস করাতে পারি ? যদি বলি আপনার সবচেয়ে পছন্দের কবি রবীন্দ্রনাথ তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবেন।
- আশ্চর্য ! আপনি কিভাবে এত সব কিছু জানেন ?
- বলেছিলাম না, আমার অনুমান বেশিরভাগ সময় সঠিক হিসেবেই প্রমানিত হয়।
- আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি। তবে আপনিও মেনে নিন আপনি হুমায়ুন আহমেদ অনেক বেশি পড়েন এবং হুমায়ুন আহমেদ আপনার প্রিয় ঔপন্যাসিক।
- জ্বী না ম্যাডাম। হুমায়ুন আহমেদ আসলে আপনার প্রিয় ঔপন্যাসিক। আমার পছন্দের ঔপন্যাসিক শরৎচন্দ্র।
- তাহলে আমিও মেনে নিব না। আমার পছন্দের ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র।
- তাই নাকি ? ..... হা হা হা .....
[ এবার দেখলাম অধরা কিছুটা রেগে গেছে, হয়ত আমাকে এভাবে হাসতে দেখেই তার এই প্রতিক্রিয়া। তবে বেশ বুঝতে পারছিলাম যে অধরা মিথ্যা বলছিল। ]
- হাসছেন কেন ? বঙ্কিমচন্দ্র আমার প্রিয় ঔপন্যাসিক আপনার কোন সমস্যা আছে ?
- নাহঃ নেই তবে আপনি বঙ্কিমের সব লেখা বুঝতে পারেন ? কোন সমস্যা হয় না ?
- কেন ? সমস্যা হবে কেন ?
- বেশ বুঝতে পারছি আপনি বঙ্কিমের অনেক বড় ফ্যান। আচ্ছা তার কোন উপন্যাসটা আপনার সবথেকে বেশি ভাল লেগেছে?
[ এইবার মনে হয় ম্যাডাম কিছুটা চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে চিন্তেও বঙ্কিমের কোন উপন্যাসের নাম মনে করতে পারছিলেন না। ]
( চলবে )
[ বি. দ্র : এই গল্পের চরিত্র ও ঘটনাবলীর সাথে কারও ব্যাক্তিগত জীবনের সাদৃশ্য-বৈসাদৃশ্য খোঁজাটা নিরর্থক, কারও সাথে কোনভাবে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। ]
Tuesday, October 4, 2016
অসমাপ্ত ( ২য় পর্ব )
বৃষ্টিতে আমি প্রায় বেশ খানিকটা ভিজে গিয়েছিলাম তাই ফ্যানের ঠিক নিচের সিটেই বসে পড়লাম যাতে শার্টটা অন্তত কিছুটা হলেও শুকিয়ে যায়। বৃষ্টির কারনে বাস আসতে আরও খানিকটা সময় লাগতে পারে। তবে আমি ছাড়া এই বিষয়ে আর কারও কোন চিন্তা নেই। অবশ্য এই শিববাড়ী মোড়ের কাউন্টারে তখন আমরা মাত্র তিনজনই অবশিষ্ট আছি। আমি, অধরা আর সেই কাউন্টারে কর্মরত লোকটি।
অধরা তখনও কাউন্টারের সামনে এক কোনায় দাঁড়িয়ে আছে। হালকা নীল রঙের শাড়িতে যে কোন মেয়েকে সুন্দরী মনে হয় আর এই রমণী যেন সাক্ষাৎ অপ্সরী। যাইহোক, ইচ্ছা না থাকলেও চোখ সরিয়ে নিলাম এবং খবরের কাগজ পড়ায় মনোনিবেশ করলাম। কেননা আমার হাত-পা, চোখ-কান এক কথায় আমার সমগ্র শরীরের উপর যতক্ষন আমার নিয়ন্ত্রন থাকে ততক্ষন সব কিছু ভালোই থাকে আর চারপাশের পরিবেশটাও শান্ত থাকে। তবে যদি কখনও আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সেটা ভয়ানক সুনামির পূর্বাভাস।
বৃষ্টি কিছুটা কমে গেলে অধরা ভেতরে এসে আমার পাশের সিটটা খালি রেখে ঠিক তার পাশের সিটে বসে পড়ল। আড়চোখে আমি সেটা লক্ষ্য করলাম আর মনে মনে ভাবলাম বাসে যদি আমার পাশের সিটটা নিয়ে থাক তবে পুরো রাস্তা তোমাকে আমার পাশে বসেই যেতে হবে। বাসে যাতায়াতের সময় কোন সুন্দরী মেয়ে পাশে বসলে ভাল লাগে সেটা ঠিক, তবে আমি যদি কোন সুন্দরী মেয়ের পাশে বসি তবে সেটা সেই মেয়েটার জন্যই নিরাপদ। কারন রাস্তা-ঘাটে সব ছেলেরা যেমন আমার মত সুশীল না তেমনি আমার নিজের উপর যতটা আস্থা আছে অন্য কারও উপর ততটা নেই।
এসব সাত-পাঁচ ভাবতে ভাবতে কখন যে সময় কেটে গেল টেরই পাইনি। দেখলাম বাস চলে এসেছে, ৭০ নাম্বার বাস। বাসে উঠার আগে ওয়াশরুমে ঢুকলাম, জামা-কাপড় অনেকটাই ভিজে গিয়েছিল তাছাড়া কিছুটা ফ্রেশ হবারও প্রয়োজন বোধ করছিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম বাসটা ছেড়ে দেয়ার পায়তারা করছে, বৃষ্টির জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। অধরাকেও দেখতে পেলাম না, হয়ত আমার আগেই বাসে গিয়ে উঠেছে। তাই আমিও আর দেরি না করে উঠে পড়লাম বাসে।
বাসে বেশ ভালোই লোক সমাগম ছিল। আমার সিটটা ছিল E4 , মাঝামাঝি হওয়ায় সুবিধাই ছিল। যেমনটা মনে মনে ভাবছিলাম তেমনটাই হল, অধরার সিটটা ছিল ঠিক আমার পাশেই E3 । কিন্তু সমস্যা হল আমি আসন গ্রহন করার পূর্বেই সে তার আসন দখল করে বসে পড়ায় তাকে সরিয়ে তার পরেই আমি আমার আসনে যেতে পারব। অবস্থা যখন এই রকম তখন আমি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম অধরার সেদিকে খেয়ালই নেই, সে বরং বাইরে ওই দূর আকাশটার দিকেই আছে। এইবার আমি কিছুটা ঝেড়ে কাশলাম -
- এক্সকিউজ মি !
- ওহ আচ্ছা সরি।
আমি সিটে গিয়ে বসার পরই মনে হল অধরা মুচকি হাঁসছে আর কিছুটা আড়চোখে আমাকে দেখছে। এই রকম পরিস্থিতিতে আমার মত সুবোধ ছেলেদের কিছুটা লজ্জা পাওয়াই স্বাভাবিক। হয়ত সে আমাকে শুরু থেকেই লক্ষ্য করছিল আর আমাকে পাশে এসে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার ভান করছিল। যদি সত্যিই সে এমনটা করে থাকে তবে তার এই নিখুঁত অভিনয়ের প্রসংশা করতেই হবে। কে জানে এই সব সুন্দরী, ছলনাময়ী মেয়েদের মনে কি আছে? আর তাছাড়া প্রায় সব মেয়েই কম-বেশি পাকা অভিনেত্রী হয়ে থাকে।
অতঃপর বাস শিববাড়ি থেকে সোনাডাঙার দিকে রওয়ানা হল। আমিও সিটটাতে হেলান দিয়ে একটু আয়েশ করে বসলাম। রাস্তা ফাঁকা থাকায় খুব বেশি সময় লাগল না। সোনাডাঙা থেকেই বেশিরভাগ যাত্রী বাসে উঠল। বাস এখানে প্রায় ১০-১৫ মিনিট দেরি করল, একবার ভেবেছিলাম একটু বাইরে থেকে ঘুরে আসি কিন্তু আবার চিন্তা করলাম বার-বার আসা-যাওয়া করলে হয়ত আমার পাশের সুন্দরী যাত্রী কিছুটা বিরক্তি বোধ করবেন তাই বাসেই বসে থাকলাম। দেখতে দেখতে বাসের প্রায় সব গুলো আসনই পূর্ণ হয়ে গেল। খুব বেশি সময় লাগল না, আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলাম।
রাস্তা বেশ ফাঁকাই দেখতে পেলাম, তেমন কোন কোলাহল নেই। বৃষ্টির পর চারপাশের পরিবেশটা বেশ স্নিগ্ধ আর প্রাণবন্ত বলেই মনে হচ্ছিল। বাসের জানালাটা আরও একটু খুলে দিলাম যাতে বাইরের পরিবেশটা আরও ভালভাবে দেখা যায়। তাছাড়া আমার শার্টটি বৃষ্টিতে বেশ খানিকটা ভিজে গিয়েছিল, সেটাও শুকানো প্রয়োজন। হয়ত আমার সেই আধ-ভেজা অবস্থা দেখেই অধরা কিছুটা মুচকি হেসেছিল। এখন বাতাসে এই ভেজা শার্টটা শুকাতেও হয়ত বেশ খানিকটা সময় লাগবে।
আকাশটা এখন বেশ পরিষ্কার তবে বাতাসটা বেশ ভারী মনে হচ্ছিল। এই সময়টাতে আদা-লেবু দিয়ে কড়া এক কাপ চা খাওয়া আর গিটারে পরিচিত সেই গানের মুহূর্তগুলো যে কতোটা মিস করছি তা কোনভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপাততঃ কানে হেডফোন লাগিয়ে গান শুনেই সেই অনুভূতিটুকু নেয়ার চেষ্টা করাটাই শ্রেয় মনে হল। গান শুনতে শুনতে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। বৃষ্টির পর বৃষ্টির গানগুলো শুনলে এক অন্যরকম অনুভূতি হয়। পাশ থেকে অধরা কিছু বলছিল মনে হল। তার দিকে না ফিরেই কি বলছিল তা শোনার চেষ্টা করলাম।
- এক্সকিউজ মি ! আপনি যদি কিছু মনে না করেন তবে আমি জানালার পাশটায় বসতে চাচ্ছিলাম।
ওমা ! বলে কি এই মেয়ে? আপাতত কোনভাবেই এই অনুভূতিটুকু বিসর্জন দিতে পারব না। তাই শুনেও না শোনার ভান করলাম। কানে হেডফোন থাকায় এমন ভাব করলাম যেন চারপাশে কি হচ্ছে আমি তার কিছুই জানি না। এটা পূর্বের ঘটনার প্রতিশোধ নয়, পাকা অভিনেত্রীদের সাথে অভিনয় করাটা দোষের কিছু নয় বরং দুর্লভ একটা সুযোগ লুফে নেয়ার মতোই মজার একটা ব্যাপার।
অতঃপর বাস শিববাড়ি থেকে সোনাডাঙার দিকে রওয়ানা হল। আমিও সিটটাতে হেলান দিয়ে একটু আয়েশ করে বসলাম। রাস্তা ফাঁকা থাকায় খুব বেশি সময় লাগল না। সোনাডাঙা থেকেই বেশিরভাগ যাত্রী বাসে উঠল। বাস এখানে প্রায় ১০-১৫ মিনিট দেরি করল, একবার ভেবেছিলাম একটু বাইরে থেকে ঘুরে আসি কিন্তু আবার চিন্তা করলাম বার-বার আসা-যাওয়া করলে হয়ত আমার পাশের সুন্দরী যাত্রী কিছুটা বিরক্তি বোধ করবেন তাই বাসেই বসে থাকলাম। দেখতে দেখতে বাসের প্রায় সব গুলো আসনই পূর্ণ হয়ে গেল। খুব বেশি সময় লাগল না, আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলাম।
রাস্তা বেশ ফাঁকাই দেখতে পেলাম, তেমন কোন কোলাহল নেই। বৃষ্টির পর চারপাশের পরিবেশটা বেশ স্নিগ্ধ আর প্রাণবন্ত বলেই মনে হচ্ছিল। বাসের জানালাটা আরও একটু খুলে দিলাম যাতে বাইরের পরিবেশটা আরও ভালভাবে দেখা যায়। তাছাড়া আমার শার্টটি বৃষ্টিতে বেশ খানিকটা ভিজে গিয়েছিল, সেটাও শুকানো প্রয়োজন। হয়ত আমার সেই আধ-ভেজা অবস্থা দেখেই অধরা কিছুটা মুচকি হেসেছিল। এখন বাতাসে এই ভেজা শার্টটা শুকাতেও হয়ত বেশ খানিকটা সময় লাগবে।
আকাশটা এখন বেশ পরিষ্কার তবে বাতাসটা বেশ ভারী মনে হচ্ছিল। এই সময়টাতে আদা-লেবু দিয়ে কড়া এক কাপ চা খাওয়া আর গিটারে পরিচিত সেই গানের মুহূর্তগুলো যে কতোটা মিস করছি তা কোনভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপাততঃ কানে হেডফোন লাগিয়ে গান শুনেই সেই অনুভূতিটুকু নেয়ার চেষ্টা করাটাই শ্রেয় মনে হল। গান শুনতে শুনতে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। বৃষ্টির পর বৃষ্টির গানগুলো শুনলে এক অন্যরকম অনুভূতি হয়। পাশ থেকে অধরা কিছু বলছিল মনে হল। তার দিকে না ফিরেই কি বলছিল তা শোনার চেষ্টা করলাম।
- এক্সকিউজ মি ! আপনি যদি কিছু মনে না করেন তবে আমি জানালার পাশটায় বসতে চাচ্ছিলাম।
ওমা ! বলে কি এই মেয়ে? আপাতত কোনভাবেই এই অনুভূতিটুকু বিসর্জন দিতে পারব না। তাই শুনেও না শোনার ভান করলাম। কানে হেডফোন থাকায় এমন ভাব করলাম যেন চারপাশে কি হচ্ছে আমি তার কিছুই জানি না। এটা পূর্বের ঘটনার প্রতিশোধ নয়, পাকা অভিনেত্রীদের সাথে অভিনয় করাটা দোষের কিছু নয় বরং দুর্লভ একটা সুযোগ লুফে নেয়ার মতোই মজার একটা ব্যাপার।
( চলবে )
[ বি. দ্র : এই গল্পের চরিত্র ও ঘটনাবলীর সাথে কারও ব্যাক্তিগত জীবনের সাদৃশ্য-বৈসাদৃশ্য খোঁজাটা নিরর্থক, কারও সাথে কোনভাবে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। ]
Friday, September 2, 2016
অসমাপ্ত ( ১ম পর্ব )
সঠিক দিন, তারিখ, ক্ষণ কোন কিছুই মনে নেই। কেবল এতটুকুই মনে আছে সেদিন আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল। হয়ত প্রকৃতিও আমাদের প্রথম সাক্ষাৎকে তার অনিন্দ্যসুন্দর ভঙ্গিমায় উদযাপন করে নিয়েছিল। অনেক কারনেই ঢাকার বাইরে অন্য যে শহরটাতে আমার সবথেকে বেশি ভ্রমন করা হয়েছে সেটি হল খুলনা শহর। আর খুলনা শহরে আমার ফেলে আসা অনেক স্মৃতির মধ্যে সবথেকে পছন্দের স্মৃতিই ছিল তার সাথে কাটানো কিছু সময়।
আমি জানি না তার নামটি কি ছিল, জিজ্ঞাসা করিনি, হয়তোবা তাকে হারিয়ে ফেলার কথাটাও তখন চিন্তা করিনি। যাইহোক, লেখার সুবিধার্থে আর পাঠকের কাছে লেখাটি সহজবোধ্য করার জন্য তার একটা নাম দেয়া প্রয়োজন মনে করছি। আমার জীবনে অনেকটা স্বপ্নের মতোই সে এসেছিল, যে স্বপ্নের ব্যাপ্তিকাল ছিল মাত্র সাড়ে ছয় ঘন্টা। সেই স্বপ্ন, যা ছিল কাল্পনিক, অলীক যাকে আজও শুধু আমিই অনুভব করতে পারি। তাকে ধরা যায় না বা ছোঁয়া যায় না, তাই তার নাম দেয়া যাক অধরা।
সকাল সকাল নাশতা সেরে বেরিয়ে পড়েছিলাম মেস থেকে। সকাল পৌঁনে দশটায় বাস ছাড়বে খুলনা শিববাড়ি মোড় থেকে তারপর দশটায় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদেশ্যে ছেড়ে যাবে। গতরাতেই কথা হয়েছিল সেই অনুযায়ী আমার সাথে আমার মতো আরও এক হতভাগার একই বাসে যাবার কথা ছিল। কিন্ত সকালেই সে ফোন করে জানিয়ে দিল যেতে পারছে না, অতি মাত্রায় সিরিয়াস শিক্ষার্থী হলে যা হয়। বিশ্ববিদ্যালয়ে ক্লাস, ল্যাব, পরীক্ষা সে তো আমারও ছিল। সব কিছু জলাঞ্জলি দিয়েই তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় আমাকে কবে ছুটি দিবে তার জন্য আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়, তার থেকে বরং আমিই কিছুদিনের জন্য বিশ্ববিদ্যালয়কে ছুটি দিয়ে দিলাম। শুধু বিশ্ববিদ্যালয় কেন স্কুল কলেজে থাকতেও আমার এই ছুটি দেয়ার রীতি প্রচলিত ছিল। কেউ আসুক বা নাই আসুক, ছুটি পাক বা নাই পাক আমি আপাতত এই প্যারাময় জীবন থেকে কিছুদিনের ছুটি নিয়ে ঘুরে আসি।
কাউন্টারে পৌঁছে আবারও সেই হতভাগাকে ফোন দিলাম তারপর তার টিকেটটা বাতিল করে আমি বাসের উদ্দেশ্যে অপেক্ষা করতে লাগলাম। এ.কে ট্রাভেলস এর কাউন্টার, ঢাকা-খুলনা রুটের এক অপ্রতিদ্বন্দী বাস সার্ভিস। বেশিরভাগ সময় এই বসেই আসা-যাওয়া করতাম তাই এখানকার লোকজনও পরিচিত ছিল। ফোনে আগেই বলে রেখেছিলাম তাই নতুন করে আর কিছু বলারও প্রয়োজন হয়নি। বাস আসতে আরও প্রায় ২৫ মিনিট লাগবে। পরিচিত থাকায় কিছু এক্সট্রা সুবিধা পেতাম, ওরা চা অফার করল আমিও চা খেতে খেতে ঐ দিনের পত্রিকায় চোখ বুলাচ্ছি। হঠাৎ দেখলাম এক সুন্দরী রমণী কাউন্টারে এসে রানিং বাসের টিকেট চাইছে। সম্ভবত যেই টিকেটটা আমি একটু আগে বাতিল করেছিলাম সেটিই একমাত্র খালি সিট্ ছিল, না হলে হয়ত কোন কারনে ঐ সিটটাই তার পছন্দ হয়েছিল, কে জানে? কাউন্টারের লোকটা বলছিল যে এই সিটটা একটু আগেই বাতিল করা হয়েছে তাই তাকে দেয়া সম্ভব হচ্ছে নয়ত পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হত।
যাইহোক, আমিও চা শেষ করে উঠে পড়লাম আর বাস আসতে যেহেতু আরও বেশ কিছুটা সময় বাকি তাই বাইরে গিয়ে একটা সিগারেট ধরালাম। সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও এতটা অন্ধকারাচ্ছন্ন ছিল না। বাতাসের গতি-বিধিতেও বেশ পরিবর্তন এসেছে। মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে। আমিও তাই বৃষ্টির অপেক্ষা করতে লাগলাম। বৃষ্টি আসবে আর আমি ভিজব না এমনটা আবার হয় নাকি? তাহলে তো শুধু আমার না বৃষ্টিরও খারাপ লাগবে।
ছোটবেলা থেকেই আমি বৃষ্টিবিলাসী, বৃষ্টির সাথে যেন আমার অনেক পুরোনো দিনের সখ্য। তাছাড়া আমার জীবনের সবথেকে বড় দুর্ঘটনাটি তখনও ঘটেনি তাই এখনকার মত বৃষ্টিকে এড়িয়ে চলতাম না সেই সময়। বৃষ্টিতে ভিজতে ভিজতে কল্পনায় হারিয়ে যাওয়াটাই তখন স্বাভাবিক ছিল যেমনটা এখন আমার কাছেই কল্পনার বিষয় মনে হয়। এখন যদি বৃষ্টিতে ভিজতে হয় তবে সেটা একান্ত বাধ্য হয়েই ভিজতে হয়, যখন অন্য কোন উপায়ান্তর থাকে না। তাছাড়া এখন এই বৃষ্টি আর আমাকে সেই পুরোনো দিনের আবেগ, অনুভূতি দিতে পারে না। পুরোনো সেই সময়ের সাথে পুরোনো সেই বৃষ্টিটাও যেন হারিয়ে গেছে।
ঝড়ো বাতাস বইছে, রাস্তায় ছুটছে সবাই। যে যেখানে পারছে আশ্রয় নিচ্ছে। যদি এখন সাথে প্রয়োজনীয় কাগজ পত্র সহ ব্যাগটা না থাকত আর যদি ঢাকার উদ্যেশে রওয়ানা না দিতাম তবে ঝড়ো বাতাস উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজতাম। আমি সকলের শেষে অর্ধেকটা ভেজা অবস্থায় কাউন্টারে প্রবেশ করলাম। সে সময় কাউন্টারে আমরা তিন চার জন লোক ছাড়া আর তেমন কেউ ছিল না। দেখলাম সেই সুন্দরী রমণীটি কাউন্টারের সামনে এক কোনায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। ঝড়ো বাতাসে তার বাঁধনহারা এলোমেলো চুলগুলো তাকে বড্ড বিরক্ত করছিল। তবুও সে তার দৃষ্টি মেলে তাকিয়ে ছিল ঐ সুদূর আকাশপানে, যেখান থেকে মেঘ গুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। এই সুনয়না, এলোকেশী, সুহাসিনী, অপরূপা রূপসীই হচ্ছে অধরা।
( চলবে )
[ বি. দ্র : এই গল্পের চরিত্র ও ঘটনাবলীর সাথে কারও ব্যাক্তিগত জীবনের সাদৃশ্য-বৈসাদৃশ্য খোঁজাটা নিরর্থক, কারও সাথে কোনভাবে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। ]
Friday, July 1, 2016
Magic Square
A magic square is a square array of numbers, usually integers, in a square grid, where the numbers in each row, and in each column, and the numbers in the main and secondary diagonals, all add up to the same number, called the "magic constant."
The earliest known magic square is Chinese, recorded around 2800 B.C. Fuh-Hi described the "Loh-Shu", or "scroll of the river Loh". It is a typical 3x3 magic square except that the numbers were represented by patterns not numerals.
A magic square has the same number of rows and columns, and in conventional math notation, "n" stands for the number of rows or columns it has. Thus, a magic square always contains n2 numbers, and its size is described as being "of order n". Magic squares can be classified into three types: odd (i.e: 3x3, 5x5) , doubly even (n divisible by four, i.e: 4x4, 8x8) and singly even (n even, but not divisible by four, i.e: 6x6, 10x10).
To solve a magic square you can go through the following steps:
- Calculate the magic constant using formula: Magic constant = [n(n2 + 1)] / 2 .
- Consider the last row at the top of the upper row (as an imaginary row ) and the first column at the right side of the last column (as an imaginary column ).
- You've to start from the center box of the upper row. So, put the number 1 in the box.
- Fill the boxes crosswise to the upper row serially with the numbers one by one.
- Drag the number placed in the imaginary box to it's equivalent real box.
- If the box is already filled or there is no box (real or imaginary) then put the next serial number to the box at the bottom.
- Then again proceed filling the boxes crosswise to the upper row serially with the numbers one by one.
Suppose, we have a 5x5 magic square, then 5x5=25 boxes will have to fill up by the above process like as follows:
I hope you've already understood the process, now start solving 3x3 magic square and test yourself.
Solution of 3x3 magic square:
You can add up any row, column or the diagonals. The sum is equal to the magic constant 15.
Friday, April 29, 2016
দৌড়ের উপর আছি
গ্রীষ্মের
কাঠফাটা রোদে বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে আড্ডা দেয়াটা ভীষণ প্যাঁরাদায়ক হলেও
একসময় খুব আনন্দের সাথেই তা উপভোগ করতাম। ২০১২ সালের ঘটনা, সেদিন হয়ত স্বাভাবিকের থেকে একটু বেশিই
গরম পড়েছিল। তাই বাসায় থেকে মুভি দেখাটাই
শ্রেয় মনে করেছিলাম । ভার্সিটিতে ক্লাস ছিল না কেননা তখন গ্রীষ্মকালীন অবকাশ চলছিল। তারপরেও খুব কম সময়ই বাসায় থাকা হত। ক্লাস না থাকলেও কখনও ক্যাম্পাসে কখনওবা
এলাকার চায়ের দোকানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েই কাটিয়ে দিতাম।
যাইহোক সেদিন
বাসায় থাকায় অনেক দিন ধরে জমে থাকা মুভিগুলো দেখে শেষ করব ভাবলাম। কিন্তু দুপুর ১২ টা পেরোতেই এক বন্ধুর ফোন আসল,
কি নাকি একটা কাজে মিরপুর ২ নাম্বার এসেছে ফিরে যাবার আগে আমার সাথে দেখা করতে চায়। কি আর করা তাকে মিরপুর স্টেডিয়ামের
সামনে থাকতে বললাম আর আমিও মুভি দেখা বাদ দিয়ে বেরিয়ে গেলাম তার খোঁজে। তখনও জানতাম না যে সেখানে গিয়ে এক নতুন টাইপের মুভি
দেখার অভিজ্ঞতা আমার হবে। :P
আমার এই বন্ধুটির
নাম হাসিব যার প্রধান কাজই ছিল বিভিন্ন কাজে ঝামেলা পাকানো,
কখনও কোন কাজ সে সঠিক ভাবে করতে পেরেছিল কিনা আমার মনে পড়ে না। যথাসময়ে আমি স্টেডিয়ামের পৌঁছে
গেলেও তার কোন খবর নেই। কিছুক্ষণ অপেক্ষা
করে ফোন করলাম . . . . .
-
হাসিব, কই তুমি ?
-
( হাপাতে হাপাতে ) ভাই একটু অপেক্ষা কর আসছি ।
-
কি হয়েছে তোমার ? কোন সমস্যা ?
-
ভাই, দৌড়ের উপর আছি ... এসে সব কিছু বলছি ।
আরও প্রায় ১০
মিনিট পর হাপাতে হাপাতে সে এসে হাজির হল। ততক্ষণে আমি এক কাপ চা শেষ করে সবে মাত্র একটা সিগারেট ধরিয়েছি। যাইহোক, পাশে বসে সে এমনভাবে হাঁপাচ্ছিল যে মনে
হচ্ছিল কোথাও থেকে পালিয়ে এসেছে ।
-
কি হয়েছে তোমার ? হাঁপাচ্ছ কেন ?
-
ভাই আর বলিও না, আজকালকার
মেয়েগুলা অনেক বদমাশ ।
[ বুঝতে পারলাম মেয়ে ঘটিত কোন
কেলেঙ্কারি হয়ত, কারন তার আবার অভ্যাস ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে বালিকাদের ফোন নাম্বার
যোগাড় করে তাদের সাথে কথা বলা, কখনও কারও কারও সাথে প্রেম করারও চেষ্টাও হয়ত করেছিল। আবার বেশ কয়েকজন বালিকা
নাকি তার সাথে প্রতারণাও করেছিল। সে কারও
সাথে প্রতারণা করেছিল কি না জানি না তবে আমার জানামতে সে কিছুটা বোকা-সোকা
প্রকৃতিরই ছিল। তার ভাষায় সেই সকল
বালিকারা রমণী হলেও আমি তাদের বালিকাই বলতাম কারন তাদের কেউই প্রাপ্তবয়স্কা ছিল না। ]
আমি আবার
জিজ্ঞাসা করলাম . . . . .
-
আচ্ছা শান্ত হও। এবার বল কি হয়েছে ?
- কি আর বলব ! তোমার সাথে দেখা করব বলে অপেক্ষা করছিলাম। হঠাৎ প্রকৃতির ডাক অনুভব করলাম, তারপর আশেপাশে
কোথাও এমন কোন জায়গা দেখলাম না যে সেখানে প্রকৃতির ডাকে সারা দেয়া যায়। তাই ভাবলাম দেখি কিছুটা দূরে গিয়ে তেমন কোন
জায়গা পাই কি না। কিছু দূর যাবার পর মনে
হল চাপ কিছুটা বেড়েছে। তাই আর বেশি
খোঁজাখুঁজি না করে একটা বিল্ডিং এর নিচেই কাজটা সারার সিদ্ধান্ত নিলাম।
-
আর কোন জায়গা পাইলা না ? কাউকে অন্তত
জিজ্ঞাসা করলেও তো পারতা ।
-
কি করব বল ? চাপ তো বেশি ছিল ।
-
আচ্ছা তারপর কি হল ?
- সেটা ছিল একটা নির্মাণাধীন ভবন আর অপর একটা ভবনের পাশে, দুইটার মাঝে একটা চিপা
জায়গা ছিল সেই সময় আশেপাশেও কেউ ছিল না। চাপ বেশি থাকায় আর দেরি করলাম না। শুরু করে দিলাম, মনের আনন্দেই
কাজ সারছিলাম হঠাৎ আশেপাশে কোথা থেকে যেন রমণীদের হাসাহাসির আওয়াজ
আসতে লাগল। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ
নেই কিন্তু তখনও আওয়াজ আসছেই। কিছুটা ভয়
লাগল, ভাবলাম ভর-দুপুরে আবার জিন-পরীর আছর হল নাকি ! একবার মনে হল উপর থেকে
আওয়াজটা আসছে। ভয়ে ভয়ে উপরে তাকিয়ে দেখি পাশের
বিল্ডিং এর বারান্দা থেকে রমণীদ্বয় তাদের মোবাইল ক্যামেরায় আমাকে
ভিডিও করছে। তারপর সেই অবস্থায়ই কোনমতে
দৌড়ে পালালাম। প্রকৃতির ডাক ছেড়ে
মাঝামাঝি অবস্থায় পালিয়ে এসেছিলাম। তারপর
পাশে দোকান থেকে কোনমতে টিস্যু কিনে চালিয়ে নিলাম। দোকানের লোকটাও আমার দিকে তাকিয়ে
দাঁত বের করে হাসছিল। বুঝতেই পারছ মান
ইজ্জতের ব্যাপার ।
[ এতটুকু শোনার
পর আমিও আর হাসি চেপে রাখতে পারলাম না। আমাকে হাসতে দেখে ও আরও রেগে গেল । ]
-
ওই মিয়া তুমি হাসতেছ ? আমার মান ইজ্জত নিয়া টানাটানি। এখন ঐ মেয়ে গুলা যদি
আমার ভিডিওটা youtube এ আপলোড করে দেয় ?
[ আমি তখনও হাসছিলাম দেখে ভীষণ
রাগ করল। আমি কোনমতে হাসি থামিয়ে বললাম .
. . ]
-
কিছুই হবে না। আর এইরকম ভিডিও হাজার
হাজার আছে। আর শুধু শুধু কেনই বা ভিডিও আপলোড করবে ?
-
যদি করে দেয় ?
-
বললাম তো কিছুই হবে না। আর মোবাইল ক্যামেরায় দূর থেকে স্পষ্ট আসারও কথা না। ভুল যা করার তা তো
করেই ফেলেছ । এখন আর এসব চিন্তা না করে
ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাও ।
যাইহোক, বুঝতে
পারছিলাম আমার উপদেশ তার মনে ধরেনি। কি
আর করা চা-সিগারেট খাইয়ে আর সান্ত্বনা দিয়েই তাকে সেদিনের মত বিদায় দিয়েছিলাম। পরে আবার দেখা হলে তার থেকেই শুনেছিলাম
সে নাকি পরবর্তী কয়েক সপ্তাহ youtube এ এই টাইপের অনেক ভিডিও সার্চ করেছিল তার ভিডিওটা সত্যিই কেউ
আপলোড দিয়েছিল কিনা তা নিশ্চিত হবার জন্য ।

